ঢাকা ২৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
কলাপাড়ায় সবজি ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু কেরাণীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুনে একজনের মৃত্যু, আহত ২ প্রাথমিকে সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের উদ্যোগ দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: কৃষিমন্ত্রী মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী ঘোষণা ‘ডাকাতের কবলে’ রফিকুল ইসলাম মাদানী হাম উপসর্গে আজও ৬ জনের মৃত্যু শ্যামনগরে ধানখেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্র সংস্কার না হলে নতুন শাসকও হাসিনা হয়ে উঠবেন: নাহিদ ইসলাম

ভাটারায় প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

২৪ ডিসেম্বর, ২০২৫,  5:15 PM

news image

রাজধানীর ভাটারায় এক প্রবাসী ব্যক্তির স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। ওই নারীর নাম জ্যোতি সরকার (৩২)। গত ১৮ই ডিসেম্বর, ২০২৫ইং বৃহস্পতিবার বিকেল ৪:০০ টার সময় তাঁর লাশ উদ্ধার করেন ডিএমপির ভাটারা থানা পুলিশ। মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই হাবিব বলেন, ১৮ই ডিসেম্বর বৃহস্পতিবার ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁর পরিবারের সদস্যরা। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান এবং  প্রাথমিকভাবে ধারণা করেন করেন যে, জ্যোতি সুইসাইড করেছেন। কিন্তু মেডিকেল রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। জ্যোতি সরকার (৩২) তিনি ভাটারা থানাধীন ঢালী বাড়ি কাঁচা বাজার সংলগ্ন ফল ব্যবসায়ি বাবুল সাহেবের বাড়ির ভাড়াটিয়া। তার স্থায়ী ঠিকানা হাজীপুর বড়বাড়ি নরসিংদী সদর। জ্যোতির স্বামী মেহেদী হাসান সৌদি প্রবাসী। মৃত্যুকালে জ্যোতি তিনটি সন্তান রেখে যান। এবিষয় জ্যোতির পরিবারের সঙ্গে যোগাযোগ করলে তারা কোনকিছু বলবেন না বলে সাংবাদিকদের ফোন কেটে দেয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম