ঢাকা ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ

ভাঙ্গায় ট্রাকচাপায় বাবা-ছেলেসহ নিহত ৩

#

নিজস্ব প্রতিনিধি

১১ মে, ২০২৪,  8:46 PM

news image

মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলেসহ ৩ জন নিহত হয়েছেন। শনিবার (১১ মে) বেলা ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার হামিরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন: গোপালগঞ্জ জেলার মোকছেদপুর উপজেলার কোহেলদিয়া এলাকার বাসিন্দা কাশেম শেখ (৪০), তার ছেলে মোরছালিন (৮) ও কাশেম শেখের ভাই নাজমুল শেখ (৩৫)। ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহেল বাকী জানান, ভাঙ্গা থেকে ফরিদপুরগামী একটি ইটবোঝাই ট্রাক হামিরদী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত মোটরসাইকেল আরোহী তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই মারা যান সবাই। তিনি আরও জানান, নিহতরা ফরিদপুর থেকে কাজ শেষে তাদের গ্রামের বাড়ি ফিরছিলেন। ঘাতক ট্রাক ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। নিহত তিনজনের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম