ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

ভাইরাল ক্রিম আপাকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ

#

১২ এপ্রিল, ২০২৫,  1:18 PM

news image

ওবায়দুর রহমান লিটনঃ ভাইরাল ক্রিম আপাকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ। ভিউ পেতে বা অনলাইনে টাকা আয়ের জন্য নিজের সন্তানকে ক্যামেরার সামনে এনে নানাভাবে নিষ্ঠুর আচরণের অভিযোগে তার বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলাটি দায়ের করা হয়। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত পৌণে ৮.৩০ টার দিকে গ্রেফতারের  বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন। এর আগে রাত সাড়ে ৮টার দিকে সাভারের পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।  মামলার এজাহার সূত্রে জানা যায়, শারমিন শিলা পেশায় একজন বিউটিশিয়ান। বিভিন্ন ধরনের ক্রিম তৈরি করে বিক্রি করায় সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ক্রিম আপা নামে পরিচিত। তিনি নিজের ছেলে ও মেয়েকে নিয়ে ফেসবুকসহ অনলাইনে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে পোস্ট দেন। তেমনি একটি ভিডিও গত ৩০ মার্চ বিকাল ৪টার দিকে নিজের ফেসবুক আইডিতে একটি ভিডিও পোস্ট করেন, যা পরবর্তীতে ভাইরাল হয়। সেই ভিডিওতে দেখা যায়, শারমিন শিলা তার মেয়ে শিশুকে (আনুমানিক বয়স ২ বছর) জোর করে এক হাত দিয়ে মুখে চাপ দিয়ে হাঁ করিয়ে কেক জাতীয় কিছু খেতে বাধ্য করছেন। তিনি তার ছেলে ও মেয়েকে জোর করে ক্যামেরার সামনে এনে চুলকাটা বা রং করা, কানে ভারী দুল পরানো, শিশুদের মুখে কুলকুচি করা, অপমানজনক গালিগালাজ করা, থাপ্পড় ও শারীরিক কষ্ট দিয়ে প্রতিনিয়ত ভিডিও তৈরি করছেন। এছাড়া তিনি ভাইরাল হওয়ার জন্য এক বছর ধরে দুই শিশু সন্তানের প্রতি মাতৃসুলভ আচরণ না করে শিশুদের আঘাত, উৎপীড়ন, অবহেলাসহ তাদের প্রতি নিষ্ঠুর আচরণ করছেন। এ ধরনের আচরণের কারণে শিশুরা শারীরিক ও মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়েছে। তাদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। এ ব্যাপারে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন বলেন, গতকাল রাতে শারমিন শিলার বিরুদ্ধে শিশু আইনের ৭০ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটির বাদী সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জামান। সেই মামলা আজ তাকে সাভারের পৌর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম