ঢাকা ১৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার ওপর গুরুত্বারোপ সিভিল সার্জন ডা. আব্দুস সালামের নভেম্বরের মাঝামাঝি স্থানীয় সরকার নির্বাচন শুরু: ইসি মাছউদ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ শীর্ষ নেতার রায় কাল ঢাকার দুই প্রান্তকে যুক্ত করতে আসছে নতুন মেট্রোরেল লাইন উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার এশার নামাজ পড়ে ফজরে এসে মুসল্লিরা দেখেন মসজিদ বিলীন পদ্মায় ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

#

নিজস্ব প্রতিবেদক

১৪ সেপ্টেম্বর, ২০২৬,  1:54 PM

news image

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। বহুদলীয় আমেরিকান ককাসের প্রতিনিধি দলের সঙ্গে এক দ্বিপক্ষীয় আলোচনায় অংশ নিয়ে তিনি এই অভিমত ব্যক্ত করেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় মার্কিন রাষ্ট্রদূত এই গুরুত্বপূর্ণ বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন।


বার্তায় রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বহুদলীয় আমেরিকান ককাসের প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়ে বলেন, অত্যন্ত প্রাণবন্ত ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। ভবিষ্যৎমুখী আইন কাঠামোর ওপর জোর দিয়ে তিনি উল্লেখ করেন, আধুনিক ও যুগোপযোগী আইন প্রণয়ন বাংলাদেশের টেকসই উন্নয়ন ও অগ্রগতির ধারাকে আরও গতিশীল করবে।


দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে এমন গঠনমূলক আলোচনা আগামী দিনেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন মার্কিন রাষ্ট্রদূত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম