ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জীবন ও প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য রক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নাই বাসের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা মালদ্বীপের সৈকতে হলুদ পোশাকে নজর কাড়লেন নয়নতারা ইমরান খানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভে অনড় পিটিআই অর্থনীতি ডিজেল-জেট এ-১ আমদানি বাতিল, কাতার থেকে আসছে দুই কার্গো এলএনজি পে-স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য আরেক সুখবর মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ ৭৭ কোটি টাকার মসুর ডাল কিনবে সরকার গভীর নিম্নচাপে উত্তাল সাগর, রাঙ্গাবালীতে ট্রলারডুবি

ব‌লিউডে অ‌ভি‌ষেক হতে যাচ্ছে সুহানার, জানালেন নিজেই

#

বিনোদন ডেস্ক

১০ ফেব্রুয়ারি, ২০২২,  8:16 PM

news image

বাবা শাহরুখ খানের পথেই হাঁট‌ছেন কন‌্যা সুহানা খান। অ‌নেক দিনের গুঞ্জন উড়িয়ে এবার সত্যি সত্যিই বলিউডে অভিষেক হতে যাচ্ছে তার। ভারতীয় গণমাধ্যম বলছে, জয়া আখতা‌রের হাত ধ‌রে ব‌লিউ‌ডে অ‌ভি‌ষেক হতে যাচ্ছে সুহানার। এ খবর উসকে দি‌লেন সুহানা নি‌জেই। সম্প্রতি নির্মাতা জয়া আখতা‌রের অ‌ফি‌সের বাই‌রে পাপারা‌জ্জি‌দের ক‌্যা‌মেরাব‌ন্দি হ‌য়ে‌ছেন সুহানা। এ ছ‌বি নেটদু‌নিয়ায় ছ‌ড়ি‌য়ে পড়ার পর সুহানার ব‌লিউ‌ডে অ‌ভি‌ষে‌কের গুঞ্জন জোরা‌লো হ‌য়ে‌ছে।

ব‌লিউডলাইফ ডটকম এক প্রতি‌বেদ‌নে এমনটাই জানিয়েছে।  বলা হচ্ছে, ‘আর্চি কমিকস’ অবলম্বনে সি‌নেমা নির্মাণ কর‌তে যা‌চ্ছেন জাভেদ আখতারের কন্যা। নেটফ্লিক্সের এই মিউজিক্যাল ফি‌ল্মে সুহানা খান ছাড়াও আত্মপ্রকাশ করতে পারেন বলিউডের বেশ কজন তারকা সন্তান। এর ম‌ধ্যে র‌য়ে‌ছেন শ্রী‌দেবী কন‌্যা খু‌শি কাপুর ও অমিতাভ বচ্চনের নাতনি অগস্ত্য নন্দা। উল্লেখ্য, ২০১৮ সালে এক পত্রিকার প্রচ্ছদের মাধ্যমে ফ্যাশন দুনিয়ায় প্রবেশ ঘটে শাহরুখ-কন্যার। এ ছাড়াও তিনি একটি স্বল্পদৈর্ঘ্যের ছবি এবং বেশ কিছু নাটকে অভিনয় করেছেন। এ হয়তো বলিউডে প্রবেশ ঘটতে চলেছেন সুহানার। সূত্র : আনন্দবাজার পত্রিকা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম