ঢাকা ১৬ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গে একদিনে ৮ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ কঙ্গোতে ভয়ংকর হয়ে উঠেছে ইবোলা এসডিজি অর্জনে বাংলাদেশ বিশ্বে রোল মডেল: স্পিকার ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী চাকরির বাজার অনুযায়ী শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির স্কুলে ভর্তি পরীক্ষা বাতিলের রিট খারিজ তিন ব্লক ধরা পড়েছে স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে, বসানো হবে রিং ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান, বিশাল মজুতের সম্ভাবনা ভাড়া নিয়ে বিরোধ, চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা গোপনে নাশকতা করছে পতিত ফ্যাসিবাদী শক্তি: রিজভী

বয়স বাড়ায় মুখে দাগ!

#

লাইফস্টাইল ডেস্ক

২৬ ফেব্রুয়ারি, ২০২২,  4:30 PM

news image

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মুখে যে দাগগুলো নিয়ে বেশির ভাগ মানুষ সমস্যায় ভোগেন সেগুলোর মধ্যে অন্যতম হলো মেছতা ও ফ্রিকল বা কালো তিল। এর মধ্যে মেছতা একটি অন্যতম বিড়ম্বনার কারণ।

মেছতা : এটি মূলত মহিলাদের মুখে কালো দাগের সৃষ্টি করে, তবে পুরুষের ক্ষেত্রেও হতে দেখা যায়। মেছতার বিভিন্ন প্রকারভেদ আছে। যেমন- মেছতা জেনেটিক, মেছতা কন্ট্রাসেপটিকা, মেছতা প্রেভিডেরাম, মেছতা আয়ারট্রো জেনিকা, মেছতা ইউমোনোল-জিক্যাল, মেছতা ইডিওপ্যাথিকা, মেছতা কসমেটিকা, মেছতা এন্ড্রোক্রাইনোপ্যাথিকা, মেছতা হেপাটিকা, মেছতা একটিনিকা, মেছতা মেনোপোজাল।

মেছতার চিকিৎসা : এমসিডি (মাইক্রোডার্মোঅ্যাব্রসন) একটি যন্ত্র। ঘূর্ণায়মান ডায়মন্ড ফ্রেইজের মাধ্যমে এটি কাজ করে থাকে। এতে দাগযুক্ত স্থানের অনেকটাই ঘূর্ণায়মান ডায়মন্ডের সাহায্যে তুলে নেওয়া যায়। তারপর মেছতার দাগ দূরীকরণে ব্যবহৃত ওষুধ সেখানে লাগাতে দেওয়া হয়। সেই সঙ্গে সূর্যের অতি বেগুনি রশ্মি যাতে

মুখে না লাগে তার জন্য সানস্ক্রিন ক্রিম লাগাতে দেওয়া হয়।

ফল এককথায় চমৎকার।

ফ্রিকল বা কালো তিল : অতীতে কেমিক্যাল পিলিং করা হতো। বর্তমানে লেজার চিকিৎসার মাধ্যমে ভালো ফল পাওয়া যাচ্ছে।

লেখক: চর্মরোগ বিশেষজ্ঞ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম