ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ে নাকাল সিলেটবাসী

#

নিজস্ব প্রতিনিধি

১০ সেপ্টেম্বর, ২০২৫,  4:50 PM

news image

যান্ত্রিক ত্রুটিজনিত কারণে বেশ কয়েকটি বড় বিদ্যুৎকেন্দ্র হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় সারাদেশেই ভয়াবহ লোডশেডিং দেখা দিয়েছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন সিলেটের মানুষ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে নগরের অধিকাংশ এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। তীব্র গরমে নগরবাসীর দুর্ভোগ চরমে পৌঁছেছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) জানিয়েছে, বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রিডে সরবরাহ সংকট তৈরি হয়েছে। ফলে দেশের বিভিন্ন অঞ্চলে ঘন ঘন লোডশেডিং দেওয়া হচ্ছে। বিপিডিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ পরিস্থিতি সাময়িক এবং আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে উন্নতি হবে বলে আশা করা যাচ্ছে। পিডিবির সিলেট কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে সিলেট নগরের বিদ্যুতের চাহিদা ৪০ মেগাওয়াটেরও বেশি। কিন্তু জাতীয় গ্রিড থেকে সরবরাহ মিলছে মাত্র ২৫ দশমিক ৩০ মেগাওয়াট। এর মধ্যে আম্বরখানা সাবস্টেশনে দেওয়া হয়েছে ১৩ মেগাওয়াট, শেখঘাটে ৯ মেগাওয়াট এবং লাক্কাতরায় মাত্র ৩ দশমিক ৩ মেগাওয়াট বিদ্যুৎ। সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামস-ই আরেফিন বলেন, জাতীয় গ্রিড থেকে সরবরাহ কম থাকায় নগরবাসীর চাহিদা অনুযায়ী বিদ্যুৎ দেওয়া সম্ভব হচ্ছে না। এটি কতদিন থাকবে তা নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। তবে জাতীয় গ্রিডে পর্যাপ্ত সরবরাহ পাওয়া গেলে পরিস্থিতি স্বাভাবিক হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম