ঢাকা ২৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে বাংলাদেশের নতুন পদক্ষেপ ‘জ্বালানি-সার কিনতে ২ থেকে ৩ গুণ দাম দিতে হচ্ছে বলে কোষাগারে চাপ পড়ছে’ ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী বিদ্যুৎকেন্দ্রসহ বিপিডিবির সব গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ কলাপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের নেতাকর্মীদের বসত বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেফতার ৮ সোহরাওয়ার্দী উদ্যান নয়, বিএনপির সমাবেশ হবে নয়াপল্টনে ইউপি নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রস্তুত ইসি বালুবাহী ট্রাকচাপায় ভ্যানচালকসহ নিহত ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ গোপালগঞ্জে মিছিল-ভাঙচুরের পর ভারতে পলায়ন, সাতক্ষীরা সীমান্ত দিয়ে ফেরার পথে যুবক আটক

কড়া নিরাপত্তায় রণবীরের ‘প্রলয়’

#

স্পোর্টস ডেস্ক

২৯ নভেম্বর, ২০২৬,  11:05 AM

news image

‘ধুরন্ধর’-এর সাফল্যের রেশ কাটতে না কাটতেই নতুন চমক নিয়ে হাজির হওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলিউড তারকা রণবীর সিং। এবার তাঁকে দেখা যাবে জম্বি-নির্ভর টিকে থাকার লড়াইয়ের গল্প ‘প্রলয়’-এ। ছবিটি ঘিরে দর্শকদের আগ্রহ যখন তুঙ্গে, তখনই শুটিংয়ের দৃশ্য ফাঁস হওয়ার খবর সামনে এসেছে। এরপর নড়েচড়ে বসেছেন নির্মাতারা। রণবীরের নতুন লুক ও ছবির গুরুত্বপূর্ণ দৃশ্য গোপন রাখতে শুটিংয়ে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা।


ভারতীয় সংবাদমাধ্যম মিড-ডে জানায়, শুটিংয়ের দৃশ্য বাইরে ছড়িয়ে পড়া ঠেকাতে মুম্বাইয়ের বোরিভালির একটি নামকরা স্টুডিওর সম্পূর্ণ আবদ্ধ সেটে নেওয়া হয়েছে ছবির কাজ। সেখানে প্রবেশের ক্ষেত্রেও আরোপ করা হয়েছে কঠোর নিয়ন্ত্রণ। নির্মাতারা চান, সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হওয়া কোনো দৃশ্য নয়, বরং প্রেক্ষাগৃহে বসেই দর্শক প্রথমবার ছবির চমক উপভোগ করুন।


ছবির সঙ্গে যুক্ত একটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, গত সপ্তাহে নিয়ন্ত্রিত পরিবেশে জম্বিদের নিয়ে বড় পরিসরের কয়েকটি দৃশ্যের শুটিং হয়েছে। এসব দৃশ্য নির্মাণে অনেক খুঁটিনাটি বিষয় থাকায় শুটিংয়ের পুরো আয়োজন সাধারণ মানুষের কৌতূহলী দৃষ্টি থেকে আড়ালে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


এদিকে ছবিটি নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন প্রযোজক অনন্যা বিড়লা। ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে উপস্থিত হয়ে ‘প্রলয়’ সম্পর্কে নিজের প্রত্যাশার কথা জানান তিনি। তার ভাষায়, ছবিটি হতে যাচ্ছে দারুণ চমকপ্রদ ও দর্শনীয় একটি আয়োজন। দর্শকেরা ছবিটির সঙ্গে নিজেদের একাত্ম করতে পারবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।


অনন্যা বলেন, ছবিটি দর্শকদের জন্য বিশেষ কিছু হতে যাচ্ছে। তবে শেষ পর্যন্ত দর্শকেরা কীভাবে গ্রহণ করবেন, তা তাদের হাতেই। ছবিটির প্রতি নিজের আশার কথা জানালেও এর ফলাফল নিয়ে কোনো আগাম নিশ্চয়তা দিতে চাননি তিনি।


‘প্রলয়’ যৌথভাবে প্রযোজনা করছে বিড়লা স্টুডিওস, ট্রু স্টোরি ফিল্মস ও মা কসম ফিল্মস। রণবীর সিংয়ের পাশাপাশি এতে অভিনয় করছেন দক্ষিণী অভিনেত্রী কল্যাণী প্রিয়দর্শন। ছবির পরিচালনায় রয়েছেন জয় মেহতা। এর আগে ‘লুটেরে’ এবং ‘স্ক্যাম ১৯৯২: দ্য হর্ষদ মেহতা স্টোরি’ নির্মাণের সঙ্গে যুক্ত থেকে পরিচিতি পেয়েছেন তিনি।


মুম্বাই শহরের পটভূমিতে নির্মিত হচ্ছে ‘প্রলয়’। ছবির গল্পে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়ে বেঁচে থাকার সংগ্রামে নামতে দেখা যাবে রণবীরকে। জম্বি-আক্রান্ত পরিস্থিতি, চারপাশে বিশৃঙ্খলা এবং সভ্যতার ভেঙে পড়ার আশঙ্কার মধ্যেই এগিয়ে যাবে কাহিনি। যদিও ছবির গল্প ও চরিত্র নিয়ে এখনো বিস্তারিত কিছু প্রকাশ করেননি নির্মাতারা। সূত্র: এনডিটিভি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম