ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ব্রুনাইয়ের সুলতানের জন্য আম পাঠালেন প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৫ জুলাই, ২০২২,  8:32 PM

news image

ব্রুনাই দারুসসালামের সুলতান হাজি হাসসান আল-বলকিয়াহ মু’ইযযুদ্দিন ওয়াদ দৌলাহ ইবন সুলতান ওমর আলি সাইফুদ্দিন সা’দুল খাইরি ওয়াদ্দিনের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে ৯০০ কেজি আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রুনাইয়ের সুলতানকে বাংলাদেশের প্রসিদ্ধ ‘আম্রপালি’ আমি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। উপহারের এই আমগুলো মঙ্গলবার (৫ জুলাই) ব্রুনাইয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ হাইকমিশন। আমগুলো সরাসরি ব্রুনাইয়ের সুলতানের প্রাসাদ ইস্তানা নুরুল ইমানে নিয়ে যাওয়া হয়। প্রসঙ্গত, গত বছরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রুনাইয়ের সুলতানের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে এক হাজার কেজি বাংলাদেশের প্রসিদ্ধ ‘হাড়িভাঙ্গা’ আম পাঠিয়েছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম