ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

ব্রীজ যেন মরণ ফাঁদ

#

২৫ জানুয়ারি, ২০২৪,  3:53 AM

news image

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: নিচের পিলার ভেঙে গিয়ে ভিতরের রড বেরিয়ে গেছে। ব্রীজের উপরে নেই নিরাপত্তা বেরিয়ার। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত যানবাহন চলছে l কোমলমতি শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে আসতে ঝুকি নিয়ে পার হতে হচ্ছে ওই ব্রীজটি। হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐর ইউপির ৫নং ওয়ার্ডের গোপালপুর গ্রামের ওই ব্রিজটি অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছে। সেখানে অহরহ দুর্ঘটনাও। স্থানীয়দের অভিযোগ তারা একাধিকবার এটি সংস্কারের সংশ্লিষ্ট মাধবপুর উপজেলা এলজিইডি কার্যালয়ে আবেদন জানালেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয় ইউপি চেয়ারম্যান মীর মোহাম্মদ খোরশেদ আলম জানান,আমি একাধিকবার বিষয়টি নিয়ে এলজিইডির নজরে নিয়ে এসেছি  কিন্তু উনারা ব্যবস্থা না নিলে আমাদের কি করা আছে! তিনিসহ এলাকার বিশিষ্টজনেরা অনতিবিলম্বে ব্রীজটি মেরামতের করার জোর দাবি জানিয়েছেন। এ ব্যাপারে মাধবপুর উপজেলার ইউএনও একেএম ফয়সালের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি নতুন যোগদান বিষয়টি সরেজমিনে দেখে  ব্যবস্থা গ্রহণ করবো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম