ঢাকা ২৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামলা না করা শর্তে হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব নভেম্বরের মধ্যে বন্ধ ৩ সার কারখানা চালুর উদ্যোগ সরকারের চারুকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন জিয়াউল হক জিয়া জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কড়া নিরাপত্তায় রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে এনসিটিবির ৯ কর্মকর্তাকে বদলি ইসরায়েলে ভোটের লড়াই : নেতানিয়াহুর সামনে কঠিন সমীকরণ, ক্ষমতা হারানোর শঙ্কা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৩, মামলা ৩৮ সাগর-রুনি খুন: তদন্তে টাস্কফোর্স নিয়ে হাইকোর্টে আদেশ আজ

ব্রাহ্মণবাড়িয়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০৯ সেপ্টেম্বর, ২০২৬,  12:38 PM

news image

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে সাপের কামড়ে উজ্জল মিয়া (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে গত মঙ্গলবার ভোররাত ৩টার দিকে ভৈরব এলাকায় তার মৃত্যু হয়।  নিহত উজ্জল মিয়া উপজেলার শ্রীরামপুর গ্রামের বাসিন্দা। 


পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার দিকে রাস্তা দিয়ে যাওয়ার সময় উজ্জল মিয়াকে একটি বিষধর সাপ কামড় দেয়। পরে পরিবারের সদস্যরা তাকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ব্রাহ্মণবাড়িয়ায় পাঠানো হয়। রাত ৯টার দিকে উজ্জল মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। 


সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার আরও অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরে স্বজনরা তাকে ঢাকায় নেওয়ার পথে ভৈরব এলাকায় তার মৃত্যু হয়।


শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী জাকি উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাপের কামড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। পরে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরীও ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম