ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু গ্যাস সংকট কাটাতে ১৫০ কূপ খনন ও ৩ এলএনজি টার্মিনালের পরিকল্পনা গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা নেই সরকারের: তথ্যমন্ত্রী নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু সর্বোচ্চ অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প চাকরি ফিরে পেতে ঢাকায় বিজিবির চাকরিচ্যুত সদস্যদের অবস্থান কর্মসূচি চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে হাঁসের খামার কর্মচারীর মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২৫ অক্টোবর, ২০২৩,  4:30 PM

news image

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে হাঁসের খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। নিহত যুবক হলেন আলী আহমেদ (৩০)। তিনি নেত্রকোনা জেলার আব্দুল বারেকের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের জালশুকা গ্রামের মনির খান পাগলা নদী তীরবর্তী এলাকায় হাঁস পালনের জন্য একটি বড় খামার প্রতিষ্ঠা করেন। ওই খামার সার্বক্ষনিক দেখাশোনা করতেন আলী আহমেদ। পাহারা দেবার সময় হাঁস চুরি রোধে খামার বেষ্টিত তারে আলী আহমেদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় রাতেই তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করে। খামার মালিক নিয়মবহির্ভূত ভাবে অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে খামার চালিয়ে আসছিল বলে স্থানীয়রা জানান। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুব আলম বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম