ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

#

নিজস্ব প্রতিনিধি

২৫ মে, ২০২৫,  5:16 PM

news image

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছেন। শনিবার (২৪ মে) রাত দেড়টার দিকে উপজেলার খাদলা সীমান্তের শ্যামনগর এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, কসবা খাদলা ক্যাম্প এলাকার শ্যামপুর গ্রামের বাসিন্দা শের আলীর ছেলে মো. রবিউল ইসলাম (২৮) ও একই এলাকার মো. আজাদ হোসেন (২৬)। দুইজনই ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসা নিচ্ছেন এবং তারা শঙ্কামুক্ত বলে জানা গেছে। স্থানীয় ও বিজিবি’র একাধিক সূত্র জানায়, রাত দেড়টার দিকে স্থানীয় ছয় ব্যক্তি ভারত সীমান্তের কাঁটাতারের ভেতরে অন্তত ১৫০ গজের বেশি ভেতরে ঢুকে পড়েন। সেই সময় বিএসএফ টহল দল ছররা গুলি ছোড়ে। এতে আহতদের মধ্যে দুইজনকে এলাকাবাসী আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। স্থানীয় সূত্র জানায়, ঈদকে সামনে রেখে ভারত থেকে গরু ও মসলা আনতে বেপরোয়া চোরাকারবারিরা। এছাড়াও আসছে কসমেটিকস, পটকাসহ বিভিন্ন পণ্য। বিজিবি প্রতিনিয়ত বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করলেও চোরাকারবারিরা থেমে নেই। বিজিবি সীমান্তে চলাচল বিষয়ে জনসচেতনতা সৃষ্টি নিয়ে কাজ করলেও এতে ভালো ফল পাওয়া যাচ্ছে না। বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জিয়াউর রহমান সীমান্তে দুইজন আহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে বিকেলে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক আছে। সেখানে গুলির বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম