ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় ত্রিমুখী সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৩

#

নিজস্ব প্রতিনিধি

১১ ডিসেম্বর, ২০২৪,  8:13 PM

news image

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক, পিকআপ ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে মাইক্রোবাস চালকসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৬ জন। বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগের বারঘরিয়া নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মাইক্রোবাসের চালক পাভেল মিয়া, নাসিরনগর দাঁতমন্ডল গ্রামের মৃত লতু মিয়ার স্ত্রী ফজিলাতুন্নেছা ও হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রামপুরের মানিক মিয়ার মেয়ে শিশু রাইছা। এ ঘটনায় আরও ৬ জন আহত হয়েছেন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারগুব তৌহিদ জানান, কুমিল্লাগামী একটি ট্রাকের সাথে বিপরীত দিক হতে আসা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই সময় সিলেটগামী একটি পিকআপের সঙ্গে ট্রাকের ধাক্কা লাগে। দুর্ঘটনাকবলিত গাড়ী তিনটি থানা হেফাজতে আছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান ওসি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম