ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

#

নিজস্ব প্রতিনিধি

০৯ নভেম্বর, ২০২৪,  5:03 PM

news image

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের ধাক্কায় নূরে আজম (৪২) নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন। শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার নন্দপুর বেসিকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নূরে আজম কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার মৃত মো. মন্নান মিয়ার ছেলে। তিনি কসবা পৌরসভার আড়াইবাড়ি এলাকায় স্ত্রী ও সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতেন। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, বিকেলে কুমিল্লা-সিলেট মহাসড়কের ননন্দপুর বেসিকের সামনে এক নারী অসতর্কভাবে সড়ক পার হচ্ছিলেন। এ সময় ওই নারীকে বাঁচাতে গিয়ে নূরে আজমের সিএনজিঅটোরিকশাটি একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারগুব তৌহিদ জানান, সড়ক দুর্ঘটনায় একজন অটোরিকশাচালক নিহত হয়েছেন। মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থল থেকে অটোরিকশাটি উদ্ধার করা হলেও ট্রাকচালক পলাতক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম