ঢাকা ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত ১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করা হয়েছে: রিজভী সাগরে লঘুচাপের শঙ্কা, টানা ৫ দিন দেশজুড়ে বজ্রবৃষ্টির সম্ভাবনা রাজধানীর আড়াই শ চেকপোস্টে নিরাপত্তা জোরদার জাতিসংঘে প্রথমবার ভাষণে যেসব বিষয় তুলে ধরবেন প্রধানমন্ত্রী সুনামগঞ্জে ৩ সন্তানকে হত্যার ঘটনায় বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ মিলবে বিসিক কার্যালয় থেকেই, যারা পাবেন হঠাৎ সৌদি আরবের ৮ এলাকায় জরুরি সতর্কতা জারি ঢাকা থেকে রংপুরের পথে ১১ দলীয় ঐক্যের লংমার্চ পে স্কেলের প্রজ্ঞাপন জারি হতে যাচ্ছে আজ

ব্রাহ্মণবাড়িয়ায় একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

২৮ জুলাই, ২০২৪,  6:59 PM

news image

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একই পরিবারের চারজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে নবীনগর পৌর এলাকার বিজয়পাড়ার নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিক ভাবে তাদের মৃত্যুর কারণ নিশ্চিত করতে পারেনি পুলিশ। জেলা পুলিশের নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নিহতরা হলেন কাপড় ব্যবসায়ী সোহাগ মিয়া (৩৩), তাঁর স্ত্রী জান্নাত আক্তার (২২), তাদের দুই কন্যা ফারিয়া আক্তার (৪) ও ফাহিমা আক্তার (২)। অতিরিক্ত পুলিশ সুপার মো. সিরাজুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহগুলো উদ্ধার করেছে। তাদের মৃত্যুর কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে পুলিশ। উদ্ধারকৃত চারজনের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম