ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
চিকিৎসাবিজ্ঞানে নোবেল ঘোষণা শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী তদন্তের জালে বিসিএসআইআর স্কুলের সাবেক প্রধান শিক্ষক ইদ্রিস আলী প্রিজনভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনা সাজানো নাটক: জিএমপি সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেল বাংলাদেশির খলনায়ক ডনের জামিন ফের নামঞ্জুর রাজধানীতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ চাইলে পর্তুগাল দলে ফিরতে পারবেন রোনালদো: জেসুস ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

ব্রাজিলে ভারী বৃষ্টিপাতে নিহত ৩৯

#

আন্তর্জাতিক ডেস্ক

০৪ মে, ২০২৪,  5:09 PM

news image

ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য রিও গ্র্যান্ডে দো সুলে ভারী বর্ষণে ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ৭০ জনের মতো নিখোঁজ রয়েছেন। তাই মৃতের এই সংখ্যা আরও বাড়তে পারে। শুক্রবার (৩ মে) এসব তথ্য জানিয়েছে দেশটির স্থানীয় কর্তৃপক্ষ। খবর রয়টার্সের। রিও গ্র্যান্ডে দো সুলের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, ৬৮ জন এখনও নিখোঁজ। কমপক্ষে ২৪ হাজার মানুষ ঘরবাড়ি ছাড়া হয়েছেন। উরুগুয়ে ও আর্জেন্টিনার সীমান্তবর্তী রাজ্যটির অর্ধেকের বেশি শহরের ওপর দিয়ে এই ঝড় বয়ে গেছে। রাজ্যের গভর্নর এডুয়ার্ডো লেইট সাংবাদিকদের বলেন, হতাহতের এই সংখ্যায় পরিবর্তন আসবে। কেননা আমরা এখনো অনেক দুর্গত এলাকায় পৌঁছাতে পারিনি। এদিকে ভারী বৃষ্টিতে রিও গ্রান্দে দো সুলের বেশ কয়েকটি শহরের রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে। বেশ কয়েকটি সড়ক ও সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ঝড়ের কারণে ভূমিধস দেখা দিয়েছে। একটি জলবিদ্যুৎকেন্দ্রের জলাধারের ধসে গেছে। আরেকটি ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে। গত বৃহস্পতিবার ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা দুর্যোগকবলিত রাজ্যটি পরিদর্শন করেছেন। এই সময় তিনি গভর্নরের সঙ্গে উদ্ধারচেষ্টা নিয়ে আলোচনা করেছেন। এরপর দেশটির রাজধানী ব্রাসিলিয়ায় ফিরে শুক্রবার তিনি জানান, তার সরকার স্থানীয় উদ্ধার ও পুনর্গঠন প্রচেষ্টায় সহায়তা দেবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম