ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা বাসে উচ্চ শব্দে গান বাজালেই গুনতে হবে শত শত ডলার সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি: একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ-১ জ্বালানি তেলের উত্তাপ বাজারে দেরিতে ডেঙ্গু পরীক্ষা করায় বাড়ছে ঝুঁকি মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ

ব্রাজিলে বাস দুর্ঘটনায় নিহত ১৬

#

আন্তর্জাতিক ডেস্ক

০৪ ফেব্রুয়ারি, ২০২৬,  4:56 PM

news image

ব্রাজিলের উত্তর-পূর্ব অঞ্চলে ধর্মীয় উৎসব থেকে ফেরার পথে বাস উল্টে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারার বরাতে আল জাজিরা জানিয়েছে, বাসটিতে প্রায় ৬০ জন যাত্রী ছিলেন। নিহতের মাঝে চারজন শিশুও আছেন। মঙ্গলবার দেশটির আলাগোয়াস অঙ্গরাজ্যের গ্রামীণ এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। বাঁক ঘোরার সময় উল্টে যায় গাড়িটি। এসময় কিছু যাত্রী ছিটকে পড়েন, আর অন্যরা দুর্ঘটনাকবলিত বাসের নিচে চাপা পড়েন। আলাগোয়াসের আঞ্চলিক সরকার এক বিবৃতিতে নিশ্চিত করেছে, নিহতদের মধ্যে ৭ জন নারী, ৫ জন পুরুষ ও ৪ জন শিশু রয়েছেন। দুর্ঘটনাটি এখনও তদন্তাধীন। একে ‘অত্যন্ত জটিল’ বলে বর্ণনা করা হয়েছে। ব্রাজিলিয়ান গণমাধ্যম জানায়, বাসটি আওয়ার লেডি অব ক্যান্ডেলারিয়া উপলক্ষে আয়োজিত ধর্মীয় উৎসব থেকে ফিরছিল।

এই উৎসবটি প্রতি বছর ২ ফেব্রুয়ারি সেয়ারা অঙ্গরাজ্যে অনুষ্ঠিত হয় এবং এতে হাজার হাজার ভক্ত অংশ নেন। আলাগোয়াস এভিয়েশন ডিপার্টমেন্টের পরিচালক কর্নেল আন্দ্রে মাদেইরো বলেন, বাসটি একটি বাঁকে সড়ক থেকে ছিটকে পড়ে উল্টে যায় এবং কিছু যাত্রী বাইরে ছিটকে পড়েন। অনেকে বাসটির নিচে আটকা পড়েছিলেন। এটি ছিল খুবই ভয়াবহ, এমনকি অস্বাভাবিক ধরনের দুর্ঘটনা। দুর্ঘটনায় বেঁচে যাওয়া ব্যক্তিদের মধ্যে একজন গুরুতর আহত শিশুও রয়েছে।

তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের সবাই চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। আলাগোয়াসের গভর্নর পাউলো দান্তাস নিহতের প্রতি শোক জানিয়েছে অঙ্গরাজ্যে তিন দিনের রাষ্ট্রীয় শোক জারি করেছেন। ব্রাজিলে সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে। গত অক্টোবরে উত্তর-পূর্বাঞ্চলীয় পেরনামবুকো অঙ্গরাজ্যে একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারালে ১৭ জন নিহত হন। দেশটির পরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ব্রাজিলে ১০ হাজারের বেশি মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যান। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম