ঢাকা ১০ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকায় পহেলা বৈশাখ ঘিরে সরকারের নতুন নির্দেশনা সপ্তাহের কোন ৩ দিন অনলাইনে ক্লাস, জানালেন শিক্ষামন্ত্রী রেলে যুক্ত হচ্ছে ২০০ ব্রডগেজ কোচ, বাড়বে ট্রেনের সংখ্যা : মন্ত্রী দ্রুত বেড়িবাঁধ সংস্কারের দাবিতে সাতক্ষীরা পাউবোতে বেড়িবাঁধ সুরক্ষা দলের স্মারকলিপি জেসিআই বাংলাদেশের ন্যাশনাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ব্যারিস্টার শেখ মতিউর রহমান ‘ফুয়েল পাস’ অ্যাপের পাইলটিং কার্যক্রম শুরু বোর্ড পরীক্ষার দীর্ঘসূত্রতায় শিক্ষার্থীদের সময় নষ্ট হচ্ছে: শিক্ষামন্ত্রী এই সরকারের ৪২ দিনে কেউ গুম-ক্রসফায়ারের শিকার হয়নি: আইনমন্ত্রী পহেলা বৈশাখে ১০ জেলায় ‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আবু সাঈদ হত্যা মামলায় দুই আসামির ফাঁসি, তিনজনের যাবজ্জীবন

ব্রাজিলে চার্জার ছাড়া আইফোন বিক্রি নিষিদ্ধ!

#

আইটি ডেস্ক

১০ সেপ্টেম্বর, ২০২২,  11:02 AM

news image

নতুন আইফোনে পাওয়ার এডাপ্টার না থাকায় আইফোন বিক্রি নিষিদ্ধ করেছে ব্রাজিল। মঙ্গলবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে দেশটির জাস্টিস এবং পাবলিক সিকিউরিটি মন্ত্রণালয়। শুধু তাই নয় পাওয়ার এডাপ্টার না থাকায় তারা অ্যাপলকে ২.৪ মিলিয়ন পাউন্ড জরিমানাও করেছে। খবর বিবিসি’র

ব্রাজিলের ভোক্ত সংস্থা সিনাকন জানিয়েছে, অ্যাপল নতুন আইফোনে পাওয়ার এডাপ্টার যুক্ত না করে ক্রেতাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করেছে। যাকে দেশটি ‘অসম্পূর্ণ পণ্য’ বলে উল্লেখ করেছে। কোম্পানির এক বিবৃতির মাধ্যমে রয়টার্সকে জানানা হয়েছে- এ সমস্যা সমাধানে তারা ব্রাজিল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবে। কিন্তু এ বিষয়টি নিয়ে তারা এর আগেও দেশটির আদালতের কয়েকটি রায়ে জয়লাভ করেছে।  অ্যাপল বলছে, আমাদের ডিভাইসে চার্জ দেওয়ার জন্য বহুমুখী সুবিধা যুক্ত করা হয়েছে। যা গ্রাহকদের আকৃষ্ট করে। ব্রাজিল ইউএসবি পাওয়ার এডাপ্টার না থাকার অজুহাতে আইফোন বিক্রি নিষিদ্ধ করার একদিন পরই অ্যাপল আইফোন ১৪, ১৪ প্রো এবং অ্যাপল ওয়াচ উলট্রা বাজারে ছেড়েছে। সাও পাওলোর ভোক্তা অধিকার সংস্থা গত বছর অ্যাপলকে ২ মিলিয়ন পাউন্ড জরিমানা করে। এর প্রেক্ষিতে বলা হয় আইফোন-১২ এর পর থেকে অ্যাপল কোনো চার্জার সংযুক্ত করছে না। যা সুস্পষ্ট আইনের লঙ্ঘন।  এদিকে ২০২০ সালে অ্যাপল যখন আইফোন ১২ লঞ্চ করে তখন তারা চার্জারের জন্য পাওয়ার এডাপ্টার এবং হেডফোন সুবিধা বন্ধ ঘোষণা করে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম