ঢাকা ২৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৫ শিশু নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ২৮৯ দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

ব্রহ্মপুত্র-যমুনা-তিস্তার পানি বাড়ার আভাস

#

নিজস্ব প্রতিনিধি

১২ এপ্রিল, ২০২২,  11:19 AM

news image

ভারি বৃষ্টিপাতের কারণে আগামী ৩ দিনের (৭২ ঘণ্টায়) মধ্যে ব্রহ্মপুত্র, যমুনা ও তিস্তা নদীর পানি বাড়তে পারে।সোমবার (১১ এপ্রিল) রাতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের দেশের উত্তরাঞ্চলের নদ-নদী পরিস্থিতি এবং বন্যা সংক্রান্ত বিশেষ প্রতিবেদনে এ পূর্বাভাস দেওয়া হয়। পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভুঁইয়ায় সই করা প্রতিবেদনে জানানো হয়, দেশের উত্তরাঞ্চলের ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকায় ও তৎসংলগ্ন ভারতের আসাম এবং অরুণাচলে গত ১ থেকে ৯ এপ্রিল মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হয়েছে। এতে ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি সমতল দ্রুত বৃদ্ধি পেয়েছে। পরবর্তীসময়ে ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকার বাংলাদেশ ও ভারতীয় অংশে বৃষ্টিপাত কমে আসায় উক্ত অববাহিকার প্রধান নদ-নদীগুলোর পানি বর্তমানে স্থিতিশীল রয়েছে। বাংলাদেশ ও ভারত আবহাওয়া অধিদপ্তরের গাণিতিক মডেলের তথ্য তুলে ধরে বলা হয়, ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকার আগামী ৪৮ ঘণ্টায় ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে পরবর্তীতে ৭২ থেকে ১২০ ঘন্টায় ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি সমতল আগামী ৪৮ ঘণ্টায় কমে পরবর্তীতে ভারি বৃষ্টিপাতের পরিপ্রেক্ষিতে ১২০ ঘন্টায় বৃদ্ধি পেতে পারে। একই সঙ্গে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

তিস্তা আববাহিকা

প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশের উত্তরাঞ্চলের তিস্তা অববাহিকায় ও তৎসংলগ্ন ভারতের দার্জিলিং, সিকিম ও হিমালয় পাদদেশীয় অংশে গত ১ থেকে ৯ এপ্রিল মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানি সমতল দ্রুত বৃদ্ধি পেয়েছে। পরবর্তীসময়ে তিস্তা নদীর অববাহিকার বাংলাদেশ ও ভারতীয় অংশে বৃষ্টিপাত কমে আসায় এ অববাহিকার প্রধান নদ-নদীর পানি সমতল বর্তমানে স্থিতিশীল রয়েছে। বাংলাদেশ ও ভারত আবহাওয়া অধিদপ্তরের গাণিতিক মডেলের তথ্য মতে, তিস্তা অববাহিকার উজানে আগামী ৪৮ ঘণ্টায় ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে পরবর্তী ৭২ ঘন্টায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে তিস্তা নদীর পানি সমতল আগামী ৪৮ ঘন্টায় কমে পরবর্তী ৭২ ঘন্টায় বৃদ্ধি পেতে পারে ও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে পাউবো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম