ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল সারের পর ডিজেল, বড় পরীক্ষায় কৃষক খুলনায় ডেঙ্গুতে এক রাতে দুই অন্তঃসত্ত্বার মৃত্যু, মেলেনি আইসিইউ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী বিএনপি সরকারের দ্বিতীয় ডিসি সম্মেলন শুরু ৩১ জানুয়ারি সাগরের ১০ মিটার গভীরেও সৌরবিদ্যুৎ, চীনা বিজ্ঞানীদের নতুন সাফল্য কুষ্টিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর কুমিল্লায় ইউপি চেয়ারম্যানসহ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ১৩ নেতাকর্মী আটক শাহজালালে বিমানের টয়লেটে মিললো ১১ কোটি টাকার স্বর্ণ জয়পুরহাটে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ৩ ফার্মেসিকে জরিমানা

ব্রহ্মপুত্রে নৌকাডুবির ২২ ঘণ্টা পর ২ শিশুর মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

০২ জুলাই, ২০২৫,  4:51 PM

news image

ময়মনসিংহের পাগলায় ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির ২২ ঘণ্টা পর নিখোঁজ দুই শিশু মরদেহ উদ্ধার করেছে তাদের স্বজনেরা।  আজ বুধবার সকাল ৭টার দিকে পাগলা থানার টাঙ্গাব ইউনিয়নের বাঁশিয়া এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।  তারা হলেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরআলগী গ্রামের হাবিব মিয়ার ছেলে আবির (৬) ও মোমতাজ উদ্দিনের ছেলে জুবায়েদ (৬)। তারা দুজনই বিরুই নদীর পাড় দাখিল মাদ্রাসার শিক্ষার্থী। মঙ্গলবার ঘটনারদিন উদ্ধার করা হয় শাপলা আক্তারের (১৫) মরদেহ। শাপলা আক্তার চর আলগী গ্রামের মাইনুদ্দিনের মেয়ে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরআলগী এলাকা থেকে ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে মাদ্রাসায় যেতে ছোট একটি নৌকায় উঠেন ৯ শিক্ষার্থী। ময়মনসিংহের পাগলা থানার দত্তের বাজার সংলগ্ন এলাকায় পৌঁছানোর আগেই ডুবে যায় নৌকাটি। এরমধ্যে ৬ জন সাঁতরে তীরে উঠতে পারলেও ডুবে যায় তিন শিক্ষার্থী। তাদের মধ্যে মঙ্গলবার দুপুরে শাপলা আক্তারের (১৫) মরদেহটি ঘটনাস্থলের খানিকটা দূর থেকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিদল।  পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরে নিহতের স্বজনরা নৌকা নিয়ে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ আবির ও জুবায়েদকে খুঁজতে বের হয়। খোঁজাখুজির একপর্যায়ে টাঙ্গাব ইউনিয়নের বাঁশিয়া এলাকায় ব্রক্ষ্মপুত্র নদে দুজনের মরদেহ ভাসতে দেখা যায়। ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূর থেকে তাদের মরদেহ দুটি উদ্ধার করা হয় বলেও জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম