ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

ব্রকোলি’র গুণাগুণ

#

লাইফস্টাইল ডেস্ক

০৭ নভেম্বর, ২০২১,  5:26 PM

news image

দেশে শীতের বাজারে ব্রকোলি এখন খবুই পরিচিত সবজি। শীতের মৌসুমে ঘরে ঘরে এর চাহিদাও বেড়েছে। বিভিন্ন ধরণের সুস্বাদু তরকারি রান্না হয় ব্রকোলি দিয়ে। তাই এর কদর বেড়েছে খাবার টেবিলে। ব্রকোলিতে রয়েছে অনেক গুনের সমাহার। অন্যান্য সবজির তুলনায় ব্রকোলিতে পুষ্টি উপাদান অনেক বেশি। ব্রকোলিতে ভিটামিনের মাত্রা অনেক বেশি থাকে, বিশেষ করে ভিটামিন সি। যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। প্রচুর পরিমান ফাইবার রয়েছে ব্রকোলিতে। যা পেট পরিষ্কার করতে সাহায্য করে, নিয়মিত ব্রকোলি খেলে দূর হতে পারে কোষ্ঠকাঠিন্যের মত সমস্যা। শীতকালে সর্দি-কাশির মত সমস্যাও দূর করে ব্রকোলি। প্রচুর পরিমান আয়রণ রয়েছে এই সবজিতে। যা দেহে রক্তের লোহিত কণিকার পরিমাণ বাড়াতে সাহায্য করে। দুর্বলতা ও শ্বাসকষ্ট দূর করতেও কাজ করে ব্রকোলি। এতে রয়েছে প্রচুর পরিমান পটাশিয়াম, যা দেহে রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং হৃদযন্ত্রের সুরক্ষা প্রদান করে।
সূত্র : আনন্দবাজার

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম