ঢাকা ০৫ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বর্জ্যে জ্বলবে বাতি, চলবে গাড়ি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত: রাষ্ট্রপতি নতুন পে স্কেলে বেতন পুনর্নির্ধারণ শুরু আজ, লাগবে যেসব তথ্য বাংলাদেশে আজ পালিত হচ্ছে বিশ্ব শিশু দিবস বিশ্ব বসতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সিম-টাওয়ার ছাড়াই যোগাযোগ, আলোচনায় ‘লোরা’ প্রযুক্তি ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচন গড়াল দ্বিতীয় ধাপে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি স্কোয়াডে জাঙ্গু সোমবার ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে বলসোনারোর ছেলে ফ্লাভিও

ব্যারেলপ্রতি ৯০ ডলারের দিকে ছুটছে জ্বালানি তেলের দাম

#

নিজস্ব প্রতিবেদক

১২ আগস্ট, ২০২৬,  5:04 PM

news image

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যস্থতায় সম্ভাব্য শান্তি চুক্তির আশা ম্লান হয়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে। বুধবার (১২ আগস্ট) রয়টার্সের এক প্রতিবেদনে প্রাপ্ত তথ্যানুযায়ী,  আন্তর্জাতিক মানদণ্ড ব্র্যান্ড ক্রুডের দাম ৭২ সেন্ট বা ০ দশমিক ৮১ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৮৯ দশমিক ৬৩ ডলারে পৌঁছেছে। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭১ সেন্ট বা দশমিক ৮৫ শতাংশ বেড়ে ৮৩ দশমিক ৯১ ডলারে দাঁড়িয়েছে। মঙ্গলবারে দুটি সূচকের দরই এক ডলারের বেশি বেড়ে গত ৩১ জুলাইয়ের পর সর্বোচ্চ সমাপনী ছোঁয়ার পর এই নতুন মূল্যবৃদ্ধি ঘটে। মার্কিন যুক্তরাষ্ট্রে তেলের মজুত বাড়ার খবরের পরও সোমবার জ্বালানি তেলের দাম একলাফে প্রায় ৫ শতাংশ বৃদ্ধি পায়। রয়টার্সের তথ্যে দেখা যাচ্ছে যে ওয়াশিংটন ও তেহরানের চুক্তি নিয়ে অনিশ্চয়তা থাকায় তেলের বাজারে ধারাবাহিকভাবে এই দরবৃদ্ধি বজায় রয়েছে। সূত্র: আল জাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম