ঢাকা ১১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
আন্তর্জাতিক কন্যাশিশু দিবস: প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল সৌদির বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র প্রতিবাদ জানাল ঢাকা গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ: হাসপাতালে একই পরিবারের ৪ জন পদ্মার ভাঙনে বিপর্যস্ত শরীয়তপুর, ঝুঁকিতে বাজার-শিক্ষাপ্রতিষ্ঠান সিলেটে বাসচাপায় মায়ের সঙ্গে প্রাণ গেল ৯ মাসের শিশুর সোমবার ‘ইন্ডিয়া’ জোটের দিল্লির রাজপথ দখলের ডাক যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ১৪ মেসি-সুয়ারেজের জোড়া গোলে মায়ামির বড় জয় দিল্লিতে ব্যাপক ধরপাকড়, যা বললেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী

ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের প্রতি শ্রদ্ধা: সুপ্রিম কোর্টে আধাবেলা বিচার কাজ বন্ধ

#

নিজস্ব প্রতিবেদক

০৫ মে, ২০২৫,  5:03 PM

news image

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের প্রতি শ্রদ্ধা জানিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগে আধাবেলা বিচার কাজ বন্ধ থাকবে। সোমবার এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আব্দুর রাজ্জাক গতকাল (রবিবার) বিকেলে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের নামাজের জানাজা বেলা ১১টায় সুপ্রিম কোর্টের ইনার গার্ডেন প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।   তার প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশে সোমবার আপিল বিভাগের বিচারিক কার্যক্রম ১১টা এবং হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম সোয়া একটা পর্যন্ত চলবে। এরপর বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। প্রসঙ্গত, রবিবার (৪ মে) বিকেলে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম