ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বর্ণসহ কোটি টাকার চোরাচালান জব্দ, এপিবিএন-এর এক মাসে ৬৫৫ হারানো মোবাইল উদ্ধার রমজানে তেল-চিনি-খেজুরসহ ১০ পণ্যের দাম নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায় গাজীপুরের সফিপুরে একসঙ্গে নিহত ৩ কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

ব্যাট পর বোলিংয়েও নিরুত্তাপ বাংলাদেশ

#

স্পোর্টস ডেস্ক

০২ ডিসেম্বর, ২০২৪,  4:49 PM

news image

কিংস্টনে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন রবিবার (০১ ডিসেম্বর) সকালে প্রথম আধ ঘণ্টার চ‍্যালেঞ্জ ঠিকঠাক সামাল দেওয়ার পর দিক হারাল বাংলাদেশ। জেডেন সিলস ও শামার জোসেফের দারুণ বোলিংয়ে গুটিয়ে গেল ১৬৪ রানে। ব‍্যাটিং ধসের পর বোলিংয়ে কিছুটা লড়াইয়ের আভাস দিল বাংলাদেশ। উইকেটে বোলারদের জন‍্য থাকা সুবিধা কাজে লাগিয়ে কঠিন পরীক্ষায় ফেলল ক‍্যারিবিয়ান ব‍্যাটসম‍্যানদের। তবে নিতে পারল কেবল একটি উইকেট। দ্বিতীয় দিনের খেলা শেষে ৩৭ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ১ উইকেটে ৭০। ব্র‍্যাথওয়েট ১১৫ বলে তিন চারে ৩৩ রানে ব‍্যাট করছেন। কেসি কার্টি ৬০ বলে ১ চারে খেলছেন ১৯ রানে। এখনও ৯৪ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ। ২ উইকেটে ৬৯ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। প্রথম সেশনে ৪ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় দল। ৬ উইকেটে ১২২ রান নিয়ে যায় লাঞ্চ বিরতিতে। তখন ক্রিজে টিকে ছিলেন মেহেদী হাসান মিরাজ এবং তাইজুল ইসলাম। লাঞ্চ থেকে ফিরে আউট হন তাইজুল। ৬৬ বলে ১৬ রানের ধৈর্যশীল ইনিংস খেলে বিদায় নেন তিনি। পরে তাসকিন আউট হন ১৬ বলে ৮ রান করে। মিরাজ সব বিপদ সামলে টিকে ছিলেন। ফিফটির সম্ভাবনাও ছিল। তবে ফিফটির আগেই বিদায় নিয়েছেন তিনি। দলের ১৬০ রানের মাথায় ৭৫ বলে ৩৬ রানের ইনিংস খেলে আউট হন মিরাজ। পরে আর বেশিক্ষণ টেকেনি বাংলাদেশের ইনিংস। ৭১.৫ ওভারে ১৬৪ রান তুলে প্রথম ইনিংসে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের হয়ে মাত্র ৫ রান খরচায় ৪ উইকেট নেন জেডন সিলস। এছাড়া ৩ উইকেট নেন শামার জোসেফ। ২ উইকেট নিয়েছেন কেমার রোচ। ১ উইকেট তোলেন আলজারি জোসেফ। দুই দলের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ এটি। সিরিজের প্রথম ম্যাচ জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ১৬৪

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৩৭ ওভারে ৭০/১ (ব্র‍্যাথওয়েট ৩৩*, লুই ১২, কার্টি ১৯*; হাসান ৭-২-১৮-০, তাসকিন ৮-৫-১১-০, নাহিদ ৯-০-২৮-১, তাইজুল ১০-৭-৭-০, মিরাজ ৩-১-২-০)

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম