ঢাকা ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় ইয়াবা তৈরির সরঞ্জামাদি ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, টাঙানো হয়েছে প্রতিষ্ঠানটির সাইনবোর্ড প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান সপ্তম দিনেও থামেনি চুয়েট আন্দোলন প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের জন্য বড় সুখবর কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল থেকে যাত্রীসেবা শুরু সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার আইনের অপপ্রয়োগ চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৪, আহত ৬

ব্যাংকিং সংকট এখনও শেষ হয়নি: বাইডেন

#

আন্তর্জাতিক ডেস্ক

২৯ মার্চ, ২০২৩,  8:22 PM

news image

সাম্প্রতিক ব্যাংকিং সংকট নিরসনে তার প্রশাসন যথা সম্ভব সবকিছু করছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তারপরও মঙ্গলবার তিনি বলেন যে, ব্যাংকিং সংকট এখনও শেষ হয়নি। হোয়াইট হাউসে ফেরার উদ্দেশ্যে উত্তর ক্যারোলিনা ত্যাগ করার আগে বাইডেন সাংবাদিকদের বলেন, 'আমাদের কার্যনির্বাহীভাবে যা করা দরকার আমরা তা করেছি। আমি আত্মবিশ্বাসী যে, জিনিসগুলো ঠিকভাবে যাচ্ছে। বাজারগুলো সাড়া দিচ্ছে বলে মনে হচ্ছে।' ব্যাংকিং সেক্টরের চাপ সম্পর্কে বাইডেন বলেন, 'না, এটি এখনও শেষ হয়নি। আমরা খুব ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি। আমি মনে করি আমার দল এখন পর্যন্ত এটি খুব ভালোভাবে পরিচালনা করেছে।

আমি মনে করি যে বিষয়গুলো সেভাবে চলতে দেওয়া যাক।"সংকট মোকাবেলায় আইনী পরিবর্তন আনতে হতে পারে। তবে বিভক্ত কংগ্রেমে তা পাস হবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। এ বিষয়ে বাইডেন বলেন, 'আমি নিশ্চিত নই যে আমরা অনেক আইনী পরিবর্তন পাব কিনা। তবে আমরা এটিও দেখছি।' সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি) এবং কয়েকদিন পর সিগনেচার ব্যাংকের ব্যর্থতাগুলো মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যাংকের প্রতি মানুষের আস্থা কমিয়ে দিয়েছে। এছাড়া স্টক মার্কেটেও প্রবল ধাক্কা দিয়েছে। এই ঘটনায় যুক্তরাষ্ট্রে আর্থিক সংকটের আশঙ্কা তৈরি হয়। বাইডেন প্রশাসন দ্রুততম সময়ে দুটি ব্যাংকে আমানতকারীদের সুরক্ষার জন্য একাধিক জরুরি ব্যবস্থা গ্রহণ করেছে। ফেডারেল রিজার্ভ আমানতকারীদের চাহিদা পূরনে সাহায্য করার জন্য অতিরিক্ত তারল্য সরবরাহ করেছে। এর আগে বাইডেন গত সপ্তাহে সাংবাদিকদের বলেছিলেন যে, ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স কর্পোরেশন অন্যান্য মার্কিন ব্যাংকগুলো ব্যর্থ হলে আড়াই লাখ ডলারের ওপরে আমানতের গ্যারান্টি দেওয়ার জন্য কাজ করতে পারে। তবে তিনি এও বলেন যে, মাঝারি আকারের ব্যাংকগুলো সংকট থেকে বেঁচে থাকবে। -সূত্র: রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম