ঢাকা ০৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় ছয় কোটি টাকার নতুন ধরনের ‘কুশ’ মাদকসহ আটক ১ ২ থেকে ৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী ওয়ালিয়া ইউনিয়ন ভূমি অফিসে দালালের দৌরাত্ম্যের অভিযোগ, দুর্নীতিমুক্ত সেবা নিয়ে প্রশ্ন হাম উপসর্গে আরও ৬ মৃত্যু দুই সপ্তাহ পর আংশিক চালু এলএনজি টার্মিনাল মিরাজের অপরাজিত সেঞ্চুরিতে বাংলাদেশের লড়াই ডকুমেন্টরিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকা নিয়ে যা বললেন রাষ্ট্রপতি ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা ভারত হাসিনাকে বক্তব্যের সুযোগ দিয়ে জুলাই শহীদদের অসম্মান করেছে: রিজভী

ব্যাংকিং খাত সংস্কারে আইএমএফের সহায়তা চাওয়া হয়েছে: অর্থ উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

২৪ সেপ্টেম্বর, ২০২৪,  2:54 PM

news image

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, ব্যাংকিং খাত, ভ্যাটসহ রাজস্ব কাঠামো, অর্থ পাচার রোধ এবং আর্থিক খাতের সংস্কারে আইএমএফের কাছে কারিগরি সহায়তা চাওয়া হয়েছে। সহযোগিতা চাওয়া হয়েছে বিশ্বব্যাংকসহ অন্যান্য সংস্থার কাছেও। বুধবার (২৪ সেপ্টেম্বর) সচিবালয়ে আইএমএফের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, আইএমএফ কী পরিমাণ বা কীভাবে অর্থ দেবে, তা অক্টোবরে আইএমএফের বোর্ড সভায় নির্ধারিত হবে। তিনি আরও বলেন, অর্থনৈতিক ক্ষেত্রে নানান সংস্কারের জন্য অর্থ প্রয়োজন। বৈঠকে এ বিষয়ে আইএমএফ মিশনকে জানানো হয়েছে। বাংলাদেশ অর্থনৈতিক ক্ষেত্রে কী কী সংস্কার করেছে, তাও তাদের জানানো হয়েছে। এ ক্ষেত্রে আইএমএফ এর আর্থিকসহ কারিগরি সহায়তা দরকার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম