ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বর্ণসহ কোটি টাকার চোরাচালান জব্দ, এপিবিএন-এর এক মাসে ৬৫৫ হারানো মোবাইল উদ্ধার রমজানে তেল-চিনি-খেজুরসহ ১০ পণ্যের দাম নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায় গাজীপুরের সফিপুরে একসঙ্গে নিহত ৩ কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

ব্যাংকগুলোতে কোনো ধরনের আর্থিক সংকট নেই : বিএবি

#

নিজস্ব প্রতিবেদক

২৮ নভেম্বর, ২০২২,  9:09 PM

news image

ব্যাংকিং খাতে তারল্য সংকট নিয়ে নেতিবাচক প্রচারণা চলছে। ব্যাংকগুলোতে বর্তমানে কোনো ধরনের আর্থিক সংকট নেই বলে দাবি করেছে বেসরকারি ব্যাংকের উদ্যোক্তা ও পরিচালকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)। সোমবার (২৮ নভেম্বর) বিএবি’র ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদারের সই করা একটি বিজ্ঞপ্তি কয়েকটি পত্রিকায় দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বিএবি জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের ব্যাংকিং খাত নিয়ে বিভিন্ন ধরনের গুজব ও নেতিবাচক প্রচার-প্রপোগান্ডা চলমান রয়েছে। এ ধরনের ভিত্তিহীন সংবাদের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)-এর পক্ষ থেকে সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশের ব্যাংকিং খাত অত্যন্ত সুদৃঢ় অবস্থায় রয়েছে। ব্যাংকগুলোতে বর্তমানে কোনো ধরনের আর্থিক সংকট নেই। প্রত্যেকটি ব্যাংকে পর্যাপ্ত তারল্যপ্রবাহ রয়েছে এবং সাধারণ আমানতকারী ও ব্যবসায়ীরা ব্যাংকগুলোর সকল শাখায় নির্বিঘ্নে লেনদেন করতে পারছেন। এতে আরও বলা হয়, আমাদের স্বাধীনতার ৫১ বছরে কোনো ব্যাংক বন্ধ হয়নি এবং আগামীতেও হওয়ার সম্ভাবনা নেই। ব্যাংকগুলোতে জনগণের আমানত সম্পূর্ণ নিরাপদ রয়েছে এবং এই মুহূর্তে দেশের ব্যাংক ব্যবস্থায় যে পরিমাণ তারল্য থাকার কথা তার অতিরিক্ত তারল্য রয়েছে— ১ লাখ ৭০ হাজার কোটি টাকা। সুতরাং এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণায় বিশ্বাস না করার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করছি।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম