ঢাকা ১৩ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

ব্যাংককের মার্কেটে এলোপাতাড়ি গুলিতে নিহত ৬

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ জুলাই, ২০২৫,  7:50 PM

news image

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি বাজারে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে চার নিরাপত্তারক্ষীসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। সোমবার (২৮ জুলাই) ব্যাংককের জনপ্রিয় ‘অর তো কো’ বাজারে এই গুলির ঘটনা ঘটে। ঘটনাস্থলটি পর্যটকদের কাছে পরিচিত চাতুচাক মার্কেটের খুব কাছেই। ব্যাংককের ব্যাং সু জেলার উপপুলিশ প্রধান ওরাপাত সুকথাই বলেন, ‘পুলিশ হামলার উদ্দেশ্য খতিয়ে দেখছে। এখন পর্যন্ত এটিকে গণহত্যা হিসেবেই বিবেচনা করা হচ্ছে।’ তিনি জানান, হামলাকারী গুলির পর নিজেই নিজেকে গুলি করেন। এতে তারও মৃত্যু হয়য়। তার পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। পাশাপাশি থাইল্যান্ড ও কম্বোডিয়ার চলমান সীমান্ত সংঘাতের সঙ্গে এর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।ব্যাংককের মেট্রোপলিটন পুলিশ ব্যুরোর উপকমিশনার চারিন গোপাত্তা জানিয়েছেন, নিহতদের মধ্যে চারজন বাজারের নিরাপত্তারক্ষী এবং একজন নারী। স্থানীয় হাসপাতাল তত্ত্বাবধানকারী সংস্থা ইরাওয়ান ইমার্জেন্সি মেডিকেল সেন্টার জানায়, হামলাকারী নিজেই আত্মহত্যা করেছেন। থাইল্যান্ডে গণহত্যা বা বন্দুক হামলার ঘটনা বিরল নয়। দেশটিতে অস্ত্র আইন শিথিল হওয়ায় আগ্নেয়াস্ত্র সহজলভ্য হওয়ায় এ ধরনের সহিংসতা বাড়ছে বলে মনে করেন বিশ্লেষকরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম