ঢাকা ১১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নিখোঁজের দুই দিন পর মধ্যরাতে ইপিজেডের ফটকের সামনে মিলল যুবকের লাশ ২০১৯ সালে ডেঙ্গুর প্রকোপ ছিল বেশি, বর্তমানে নিয়ন্ত্রণে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি দিতে গিয়ে নারীসহ আটক ৪ হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর টেকনাফে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ২ খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানের লাইসেন্সে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর মক্কা-মদিনা ইস্যুতে কোনো ছাড় নয়, সৌদিকে যেকোনো সহযোগিতায় প্রস্তুত ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুর সময় পরিচ্ছন্নতার ওপর জোর দুই সিটির

ব্যক্তিগত ডেটা সুরক্ষার জন্য ‘ডেটা সুরক্ষা আইন’: আইনমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৭ জুলাই, ২০২২,  10:30 PM

news image

ডেটা সুরক্ষা আইন ডেটা নিয়ন্ত্রণের জন্য নয়, বরং ব্যক্তিগত ডেটা সুরক্ষার জন্য হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রোববার (১৭ জুলাই) সকালে রাজধানীর একটি হোটেলে উপাত্ত সুরক্ষা আইন-২০২২ এর খসড়া নিয়ে অংশীজনদের সাথে মতবিনিময় শেষে এ কথা বলেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সময় আইনমন্ত্রী বলেন, সবার মঙ্গল হবে এমন আইন তৈরি হবে। ডিসেম্বর নাগাদ এই আইন পাশ করার পরিকল্পনা রয়েছে।অনুষ্ঠানের সভাপতি তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, ডেটা সুরক্ষা আইন নিয়ে খুবই আশাবাদী সরকার। এই আইনের মাধ্যমে তথ্যের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করা সম্ভব হবে। নতুন এই আইনের মাধ্যমে ডেটার বাণিজ্যিক ব্যবহারও নিশ্চিত করা সম্ভব হবে বলে জানান আইসিটি প্রতিমন্ত্রী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম