ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

বোয়ালমারীতে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের দুই যাত্রী নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২৫ অক্টোবর, ২০২৫,  5:04 PM

news image

ফরিদপুরের বোয়ালমারীতে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। শুক্রবার (২৪ অক্টোবর) রাতে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের সাতৈর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের বড়নগর গ্রামের অখিল চন্দ্র সাহার ছেলে নারায়ণ চন্দ্র সাহা (৫৪) এবং শিলাহাটি গ্রামের যুগল কিশোর সাহার ছেলে বিপ্লব কুমার সাহা (৫৫)। পুলিশ জানায়, শুক্রবার রাতে আশ্রমে নামযজ্ঞ শুনে ব্যাটারিচালিত ভ্যানে করে বাড়ি ফিরছিলেন তারা। পথে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। ঘটনাস্থলেই নিহত হন নারায়ণ ও বিপ্লব। এ ঘটনায় ভ্যানচালকসহ আরও পাঁচজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম