ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

বোয়ালখালী প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

#

০৩ ডিসেম্বর, ২০২৫,  10:51 AM

news image

বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালী প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক। মঙ্গলবার (২ ডিসেম্বর ) বিকাল ৩টায় উপজেলা নির্বাহী কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন অসঙ্গতি ও সমস্যা তুলে ধরেন সাংবাদিকরা। নির্বাহী অফিসার সমস্যাগুলোর নোট নেন এবং এর সমাধানে চেষ্টা চালাবেন বলে সাংবাদিকদের আশ্বস্ত করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মো: সিরাজুল ইসলাম (দৈনিক যুগান্ত), সাবেক সভাপতি অধীর বড়ুয়া ( দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ), সাধারন সম্পাদক ইয়াছিন চৌধুরী (দৈনিক কালবেলা), সাংগঠনিক সম্পাদক সৈয়দ মো: নজরুল ইসলাম (দৈনিক চট্টগ্রাম প্রতিদিন),প্রভাষ চক্রবর্তী (দৈনিক স্বাধীন বাংলা), এস,এম নাঈম উদ্দিন (দৈনিক আজাদী),শাহা আলম বাবলু (বাংলা টিভি), খোরশেদুল আলম (দৈনিক মুক্ত খবর),তৌহিদুর রহমান (নাগরিক টিভি)সবুজ অরন্য (দৈনিক স্বদেশ বিচিত্রা), এম,আর তাওহীদ (দৈনিক আমার বার্তা),শাহেদ হোসাইন ছোটন (দৈনিক ভোরের দর্পন),তাজুল ইসলাম (দৈনিক আলোর বাংলাদেশ),মনির চৌধুরী রানা (একুশে সংবাদ), বিপ্লব দাস (দৈনিক আলোকিত সকাল) প্রমূখ। উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক বলেন, উপজেলার সার্বিক উন্নয়নে আমাকে অনেক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। তাই উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন। তিনি আরও বলেন, উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আমি বোয়ালখালী উপজেলায় ভালো কিছু করতে চাই। এ জন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। এর আগে তিনি বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম