ঢাকা ১৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

বোয়ালখালীতে সংস্কৃতি উন্নয়নে ইউএনও’র সাথে শিল্পকলা একাডেমীর মতবিনিময়

#

২২ অক্টোবর, ২০২৫,  5:20 PM

news image

বোয়ালখালী প্রতিনিধি : বোয়ালখালী উপজেলা শিল্পকলা একাডেমীর বর্তমান অবস্থা ও বোয়ালখালীর ইতিহাস ঐতিহ্য সংস্কৃতির উন্নয়ন ও বেগমানের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার ইউএনও'র কার্যালয়ে এ মতবিনিময়  সভা অনুষ্ঠিত হয়। এতে বোয়ালখালী উপজেলার সংস্কৃতির উন্নয়ন ও বেগবানের লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক কানিজ ফাতেমা, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার সৈয়দ মোহাম্মদ আয়াজ মাবুদ, শিল্পকলা একাডেমির সুপারভাইজার মোহাম্মদ নাছির উদ্দিন, বিশিষ্ট আবৃতি শিল্পী ও প্রশিক্ষক ফারুক তাহের, বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিল্পী, সংগঠক ও সাংবাদিক বিপ্লব জলদাস ও ঢোলবাদক শিল্পী দোলন জলদাশ প্রমূখ। এ সময় জেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রহমত উল্লাহকে শিল্পকলার ক্ষুদে শিল্পীদের আঁকা একটি গ্রাম্যচিত্র উপহার হিসেবে তাঁর হাতে তুলে দেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম