ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু গ্যাস সংকট কাটাতে ১৫০ কূপ খনন ও ৩ এলএনজি টার্মিনালের পরিকল্পনা গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা নেই সরকারের: তথ্যমন্ত্রী নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু সর্বোচ্চ অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প চাকরি ফিরে পেতে ঢাকায় বিজিবির চাকরিচ্যুত সদস্যদের অবস্থান কর্মসূচি চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বোয়ালখালীতে কীটনাশক পানে বৃদ্ধের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২৪ আগস্ট, ২০২৩,  5:26 PM

news image

বোয়ালখালীতে কীটনাশক পান করে কাজল দাশ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি করলডেঙ্গা ইউনিয়নের উত্তর ভূর্ষি গ্রামের মৃত প্রফুল্ল দাশের ছেলে। বুধবার (২৩ আগস্ট) রাত ৮টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পাঁচলাইশ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. এনামুল হক জানান, সকালে ওই ব্যক্তিকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্থানীয় ইউপি সদস্য জনি চৌধুরী জানান, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন কাজল দাশ। বুধবার সকালে হোমিওপ্যাথিক ওষুধ মনে করে ভুলে ক্ষেতের জন্য রাখা কীটনাশক সেবন করে ফেলেন। এ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম