ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

বোমা হামলার হুমকি: বিমানে তল্লাশি চালিয়ে কিছু পাওয়া যায়নি

#

নিজস্ব প্রতিবেদক

২২ জানুয়ারি, ২০২৫,  8:14 PM

news image

হুমকি পাওয়া ইতালির রোম থেকে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিমানটিতে তল্লাশি চালিয়ে বোমা ও বোমাসদৃশ কিছু পাওয়া যায়নি বুধবার (২২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুরো বিমান ও যাত্রীদের সব ব্যাগেজ চেক করেও বোমা বা বোমাসদৃশ কোনো বস্তু কিংবা বিস্ফোরক কিছু পাওয়া যায়নি। তল্লাশি শেষ হয়েছে। হুমকি ও তল্লাশির বিষয়ে গণমাধ্যমে বিস্তারিত জানানো হবে। বেবিচক এয়ারভাইস মার্শাল মঞ্জুর কবীর ভুঁইয়া চেয়ারম্যান বলেন, আমাদের নিরাপত্তা যে কত সুসংহত, সেটা আমরা আজ বুঝিয়ে দিয়েছি। আমাদের প্রতিটি সদস্য আন্তরিকভাবে পরিস্থিতি মোকাবিলা করেছেন। তিনি বলেন, এ ধরনের সংবাদ পাওয়ার পরপরই আমি নিজেসহ সব কর্মকর্তাকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করি। কোনো কিছু না পাওয়া গেলেও আমরা প্রতিটি তথ্যকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করি। নিরাপত্তার ব্যাপারে আমরা সবসময়ই জিরো টলারেন্স। এর আগে, এদিন সকালে বাংলাদেশ বিমানের বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়। এরপর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সতর্কতা জারি করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম