ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

বৈসাবির আমেজ পাহাড়ে পাহাড়ে

#

নিজস্ব প্রতিনিধি

১২ এপ্রিল, ২০২২,  11:34 AM

news image

বছর ঘুরে আবারও ফিরে এসেছে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের জাতীয় উৎসব বৈসুক, সাংগ্রাই ও বিজু। যা এক কথায় বৈসাবি নামে পরিচিত। মঙ্গলবার ভোরে নদীতে ফুল পূজার মধ্যদিয়ে শুরু হয়েছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের প্রাণের উৎসব বৈসাবি ।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী। ভোর হবার আগেই বিভিন্ন এলাকা থেকে ফুল সংগ্রহ করে চেঙ্গীনদী, খাগড়াছড়ি খালে গঙ্গাদেবীর উদ্দেশ্যে ফুল পূজা দেয় শিশু-কিশোর, তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সীরা। উৎসবের প্রথম দিনে চাকমা, ত্রিপুরা ও মারমারা ফুল দিয়ে ঘর সাজায়। বাংলা বছরের শেষ দুইদিন ও বাংলা নববর্ষের প্রথম দিন চলে এ উৎসব। বৈসাবিকে ঘিরে পাহাড়ের পাড়া-পল্লীতে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।সূত্র : বিডি জার্নাল 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম