ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন মহাখালীতে ককটেল বিস্ফোরণ, আটক ৩ কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম ঘোষণা ডা. এজেডএম জাহিদ হোসেনকে নতুন দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি পদ্মা সেতুর পিলারের পাশ থেকে মাটি সরানোর কারণ জানালেন মন্ত্রী

বৈষম্য ভুলে নৌকাকে বিজয়ী করতে আহ্বান দিলীপের

#

২৭ নভেম্বর, ২০২৩,  9:20 PM

news image

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ (পলাশ) আসনে ৩য় বারের মত আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ড. আনোয়ারুল আশরাফ খান দিলীপ। সকল মতামত, সকল বিবেধ ও বৈষম্য ভুলে নৌকাকে বিজয়ী করতে আহ্বান জানিয়েছেন তিনি। আজ সোমবার (২৭ নভেম্বর) দুপুরে মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে নেতাকর্মীদের সাথে সাক্ষাৎকালে এই আহ্বান জানান তিনি। এসময় আনোয়ারুল আশরাফ খান দিলীপকে মেহরেপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আলহজ্ব মাহবুবুল হাসান সহ স্থানীয় নেতা কর্মীরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে মালা পরিয়ে দেন। ড. আনোয়ারুল আশরাফ খান দিলীপ নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, আসছে জানুয়ারীর ৭ তারিখে নৌকাকে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনাকে পলাশ আসনটি উপহার দেয়া হবে। এতে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করে দেশের উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে হবে। সেই লক্ষে সবাইকে কাজ করতে হবে। এছাড়া আনোয়ারুল আশরাফ খান দিলীপ তার নির্বাচনি এলাকা আমদিয়া ইউনিয়ন, ঘোড়াশাল পৌরসভায় নেতাকর্মীদের মতবিনিময় করেন। এতে পলাশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রফেসর কামরুল গাজী, পলাশ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ঘোড়াশাল পৌর মেয়র আল মুজাহিদ হোসেন তুষার, ঘোড়াশাল পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র মো. শরীফুল হক শরীফ, ঘোড়াশাল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম সফি সহ দলীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম