ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির কর্মসূচি শুরু

#

নিজস্ব প্রতিবেদক

০৬ জানুয়ারি, ২০২৫,  4:52 PM

news image

গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রকে সামনে রেখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির দেওয়া কর্মসূচি শুরু আজ।  সোমবার (০৬ জানুয়ারি) থেকে আগামী ১১ জানুয়ারি পর্যন্ত ছয় দিন সারা দেশে গণসংযোগ চালাবেন সংগঠন দুটির নেতারা। জাতীয় নাগরিক কমিটির সহমুখপাত্র মোহাম্মদ মিরাজ মিয়া জানিয়েছেন, আজ ৬ জানুয়ারি থেকে আগামী ১১ জানুয়ারি পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি যৌথভাবে সারা দেশে জুলাই ঘোষণাপত্রের দাবিতে লিফলেট বিতরণ করবে। ঘোষণাপত্রে জনআকাঙ্ক্ষার কথা নিয়ে আসতে গণসমাবেশ করবে এবং সব শ্রেণির জনগণকে ঐক্যবদ্ধ করতে জনসংযোগ করবে।  জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিমত নেই। দৃষ্টিভঙ্গিগত কিছু পার্থক্য রয়েছে। সেগুলো আমরা সমাধান করতে পেরেছি। আমরা অপেক্ষা করেছিলাম সব পক্ষ যেন অংশগ্রহণের সুযোগ পায়। সবাই যেন তাদের ভাষা প্রকাশ করতে পারেন। ৫ আগস্ট যেভাবে মানুষ রাস্তায় নেমে এসেছিল, তাদের ভাষা যেন ঘোষণাপত্রে থাকে। তাদের ন্যায্য যে অধিকার রয়েছে, যারা দীর্ঘদিন ধরে লড়াই করেছেন তাদের ভাষা যেন ঘোষণাপত্রে থাকে, সেটি নিশ্চিতে আমরা সবার সঙ্গে কথা বলেছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম