ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য সচিব হলেন জাবির আরিফ সোহেল

#

২৩ অক্টোবর, ২০২৪,  2:17 PM

news image

ফয়জুল ইসলামঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত চার সদস্যের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য সচিব হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আরিফ সোহেল। গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলন করে এই কমিটি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। কমিটিতে হাসনাত আবদুল্লাহকে আহ্বায়ক এবং আরিফ সোহেলকে সদস্য সচিব করা হয়েছে।  এছাড়াও আবদুল হান্নান মাসউদকে মুখ্য সংগঠক ও উমামা ফাতেমাকে মুখপাত্র করা হয়েছে। আরিফ সোহেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ ( ৪৭ ব্যাচ) শিক্ষাবর্ষের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে গত ১ জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়। আন্দোলনের শুরু থেকেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব দিয়েছিলেন আরিফ সোহেল। আন্দোলন চলাকালে ২৭ জুলাই রাত সোয়া তিনটার দিকে সাদা পোশাকধারী ৮/৯ জনের একটি দল আরিফকে তুলে নিয়ে যায়। পরে তাকে বনানী থানায় সেতু ভবনে হামলার ঘটনায় গ্রেফতার দেখানো হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম