ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

বেড়েছে এলপিজির দাম

#

নিজস্ব প্রতিবেদক

০২ জানুয়ারি, ২০২৪,  10:45 PM

news image

দেশে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ১২ কেজিতে ২৯ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা এতদিন এক হাজার ৪০৪ টাকায় বিক্রি হয়ে আসছিল। মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ দাম ঘোষণা করে বিইআরসি। যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে। বিইআরসির ঘোষণায় বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে মূসকসহ প্রতি কেজির মূল্য ১১৯ টাকা ৪০ পয়সায় সমন্বয় করা হয়েছে। এ ছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজির মূসকসহ প্রতি কেজির মূল্য ১১৫ টাকা ৫৭ পয়সায় সমন্বয় করা হয়েছে। মূসকসহ অটোগ্যাসের প্রতি লিটারের মূল্য ৬৫ টাকা ৬৭ পয়সায় সমন্বয় করা হয়েছে। এর আগে, গত নভেম্বর মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৮ টাকা বাড়িয়ে ১৩৮১ টাকা নির্ধারণ করা হয়। ডিসেম্বর মাসে ভোক্তাপর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ২৩ টাকা বাড়িয়ে এক হাজার ৪০৪ টাকা নির্ধারণ করে বিইআরসি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম