ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত

#

২৭ ফেব্রুয়ারি, ২০২৫,  3:50 PM

news image

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভের কর্মসূচি থেকে সরে এসেছেন। নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন করবে তারা। আজ বৃহস্পতিবার বিকালে ঢাবির মধুর ক্যান্টিনে উদ্ভূত পরিস্থিতি নিয়ে যৌথ সংবাদ সম্মেলন হবে। এ তথ্য গণমাধ্যমকে জানান বৈষম্যবিরোধী আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এম জে এইচ মঞ্জু। এর আগে নতুন ছাত্রসংঠনে বৈষম্যে হয়েছে এমন দাবিতে আজ সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি দিয়েছিলেন তারা। গতকাল বুধবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে নতুন ছাত্রসংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের আত্মপ্রকাশকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এরপরেই এই কর্মসূচির ঘোষণা করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি না মানলে শুক্রবার ‘ঢাকা ব্লকেড’ কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছিল আন্দোলনকারীরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম