ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

বেশি গতিতে গাড়ি চালিয়ে জরিমানা গুনলেন কানাডার মন্ত্রী

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ আগস্ট, ২০২৩,  5:00 PM

news image

সর্বোচ্চ গতিসীমার চেয়ে বেশি গতিতে গাড়ি চালানোর দায়ে জরিমানা গুনলেন কানাডার অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ঘণ্টায় ১৩২ কিলোমিটার বেগে গাড়ি চালিয়েছেন। নিজ প্রদেশেই এই শাস্তির মুখে পড়েন ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর দায়ে কানাডার অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডকে তার নিজ প্রদেশ আলবার্টাতে ২৭৩ কানাডিয়ান ডলার (২০১.৬২ মার্কিন ডলার) জরিমানা করা হয়েছে বলে মঙ্গলবার তার একজন মুখপাত্র জানিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় এই জরিমানার পরিমাণ ২২ হাজার টাকারও বেশি। অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের অবশ্য নিজের কোনও গাড়ি নেই। তার মুখপাত্র ক্যাথরিন কাপলিনস্কাস বলেছেন, গ্র্যান্ডে প্রেইরি এবং পিস রিভার শহরের মধ্যে ঘণ্টায় ১৩২ কিমি (৮২ মাইল) গতিতে গাড়ি চালানো অবস্থায় অর্থমন্ত্রী ফ্রিল্যান্ডকে ধরা হয় এবং পরে তাকে ওই জরিমানা করা হয়। পরে জরিমানাকৃত সম্পূর্ণ অর্থ ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড পরিশোধ করেন বলেও জানান মুখপাত্র ক্যাথরিন। অবশ্য ঘটনাটি কখন ঘটেছে এবং রাস্তার সর্বোচ্চ গতিসীমা কত ছিল তা বলেননি কাপলিনস্কাস। তবে কানাডার আলবার্টা প্রদেশের হাইওয়েতে সর্বোচ্চ গতিসীমা হচ্ছে ঘণ্টায় ১১০ কিমি। জানা গেছে, অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড কানাডার বৃহত্তম শহর টরন্টোর একটি সংসদীয় আসনের প্রতিনিধিত্ব করেন এবং প্রায়শই তাকে তার বাইকের সাথে তোলা ছবিতে দেখা যায়। সূত্র: টরোন্টো সান, সিবিসি নিউজ, দ্য স্ট্রেইটস টাইমস, রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম