ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ব্রাজিলের হয়ে খেলা নিয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন কাজ শুরু ১৩ জেলায় ব্যাপক বজ্রবৃষ্টির আভাস, নৌবন্দরেও সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা ইতালির কোচ হিসেবে ফিরছেন রবার্তো মানচিনি শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

বেলারুশকে ইস্কান্দর-এম মিসাইল দিচ্ছে রাশিয়া

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ জুন, ২০২২,  10:29 AM

news image

বেলারুশকে ইস্কান্দর-এম মিসাইল দেবে রাশিয়া। শনিবার (২৫ জুন) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর মধ্যকার বৈঠকে আসে এ ঘোষণা। সেন্ট পিটার্সবার্গে দ্বিপাক্ষিক বৈঠকেম বসে দুই দেশের প্রেসিডেন্ট। এ সময় প্রতিবেশী লিথুয়ানিয়া ও পোল্যান্ডের তীব্র সমলোচনা করেন লুকাশেঙ্কো। দেশ দু’টি আগ্রাসী ও ঘৃণ্য আচরণ করছে বলে উদ্বেগ জানান তিনি। ইউক্রেনের হয়ে যুদ্ধরত ভাড়াটে সেনাদের বেশিরভাগই পোল্যান্ডের বলেও দাবি করেন তিনি। রাশিয়া থেকে বেলারুশ হয়ে কালিনিনগ্রাদে ট্রানজিট বন্ধে বহু চেষ্টা করছে লিথুয়ানিয়া, করেন এমন অভিযোগও। সমানে সমান জবাব নিশ্চিতে পুতিনের কাছে সামরিক সহায়তা চান লুকাশেঙ্কো। লুকাশেঙ্কো বলেন, লিথুয়ানিয়া ও পোল্যান্ডের উদ্দেশ্য সংঘাত তৈরি। এটা স্পষ্ট তাদের পেছনে কারও ইন্ধন আছে। একই আচরণ লিথুয়ানিয়ার। পুতিন বলেছেন, ছয় ইউরোপীয় দেশে যুক্তরাষ্ট্রের বিপুল সংখ্যক বিধ্বংসী মারণাস্ত্র আছে। ২৫৭টি যুদ্ধবিমান আছে। ইউরোপের বাইরেও এমন চিত্র। পোল্যান্ড-লিথুয়ানিয়ার বিরুদ্ধে এখনই হয়তো সামরিক পদক্ষেপ দরকার নেই। তবে আমি একমত, দেশের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাই বেলারুশকে ইস্কান্দর এম ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম দেয়া হবে। তথ্যসূত্র: বিবিসি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম