ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

বেবিবাম্পের ছবি প্রকাশ করলেন স্বস্তিকা

#

বিনোদন ডেস্ক

৩০ নভেম্বর, ২০২২,  10:53 AM

news image

টালিউডের সফল অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি প্রায়ই সোশ্যালে খোলামেলা কথা বলেন। এ কারণে বারবার চর্চায় থাকেন তিনি। কিন্তু এবার নিজের একটি সেলফি পোস্ট করে শোরগোল তুললেন নেট ভুবনে। মঙ্গলবার (২৯ নভেম্বর) অফিশিয়াল ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করেন স্বস্তিকা। এর মধ্যে একটি ছবিতে দেখা যায় আয়নার সামনে দাঁড়িয়ে আছেন তিনি। হাতে রাখা মোবাইল নিয়ে সেলফি তুলছেন। সেই ছবি ঘিরেই সোশ্যালে শোরগোল। অভিনেত্রীর সেই ছবিতে কী রয়েছে? প্রশ্ন থাকা স্বাভাবিক। ছবিতে বেবিবাম্প স্পষ্টভাবে দেখা যাচ্ছে। যা ইঙ্গিত করছে তার অন্তঃসত্ত্বা হওয়ার দিকে। এরপরই ছবিটি ঘিরে নানা প্রশ্ন উঠে। তাহলে কি আবারও মা হতে যাচ্ছেন নায়িকা? আবার কেউ কেউ আগাম শুভেচ্ছাও জানাচ্ছেন অভিনেত্রীকে। টালি নায়িকা অবশ্য পোস্ট করা ছবিগুলোয় ক্যাপশন জুড়ে দেন। জানান, ‘লুক সেট। অবশেষে উর্মিলা জন্মগ্রহণ করে এবং বিড়ালগুলো সবসময় সঙ্গ দেয়।’ এরপরই লেখেন, ‘কালা এর যাত্রা করার সবচেয়ে সুন্দর উপায়।’ এদিকে বেবিবাম্পের ছবিটি দেখতে সত্য মনে হলেও বাস্তবিক অর্থে অন্তঃসত্ত্বা নন স্বস্তিকা। এটি অভিনয়ের অংশ। সেই বিষয়টি অভিনেত্রীর ক্যাপশনে মনোযোগ না দিলে বোঝা যায় না। নতুন সিনেমা ‘কালা’তে এমন চরিত্রে দেখা যাবে স্বস্তিকাকে। কিন্তু ফেসবুক পোস্টে বিষয়টি স্পষ্ট না থাকায় শুরু হয় গুঞ্জন। এরই মাঝে একজন শুভেচ্ছা জানানোয় তাকে অভিনেত্রী ধন্যবাদও জানান। এরপর যা হবার তাই...। চর্চা হতে থাকে মা হওয়ার কথা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম