ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

বেনিনে জ্বালানি ডিপোতে বিস্ফোরণ, নিহত ৩৫

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ সেপ্টেম্বর, ২০২৩,  6:25 PM

news image

পশ্চিম আফ্রিকার দেশ বেনিনে একটি জ্বালানি ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। রোববার (২৪ সেপ্টেম্বর) এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। এর আগে, শনিবার নাইজেরিয়ার সীমান্তের কাছে অবৈধ জ্বালানির গুদামে এ বিস্ফোরণ ঘটে। প্রতিবেদনে বলা হয়, নাইজেরিয়ার সীমান্তের কাছে সেমে-পডজি শহরে অবৈধ জ্বালানির গুদামে শনিবার এ বিস্ফোরণ ঘটে। এতে ৩৫ জন নিহত হন। সেইসঙ্গে ওই অঞ্চল কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। সেখানে, গাড়ি, মোটরবাইক ও ট্যাক্সিগুলো জ্বালানি তেল নিতে আসে। এ ঘটনায় দেশটির বিচার মন্ত্রণালয় তদন্ত শুরু করেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। এক বিবৃতিতে প্রসিকিউটির আব্দউবাকি আদামবংগ্লে বলেন, বিস্ফোরণের ঘটনায় পুরো স্টোর পুড়ে গেছে। এ ঘটনায় ৩৫ মারা গেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের মধ্যে একজন শিশুও রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, পেট্রল ভরার সময় আগুনের সূত্রপাত হতে পারে। এতে একডজনের বেশি লোক গুরুতর আহত হয়েছেন। বেনিনের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, চোরাচালান জ্বালানির কারণে এই অগ্নিকাণ্ড হয়েছে। নাইজেরিয়ার সঙ্গে বেনিনের সীমান্তে জ্বালানি চোরাচালানে দেশটিতে প্রায়শই এমন ঘটে থাকে। স্থানীয় এক বাইকচালক বলেন, ঘটনাস্থলের কাছেই আমি ছিলাম। সেখানে বিশাল পেট্রলের ডিপো আছে। কিন্তু কীভাবে আগুন লেগেছে তা বলতে পারব না। আরেক বাসিন্দা জানান, মানুষ সাহায্যের জন্য চিৎকার করছেন। তবে, বিস্ফোরণে আগুনের তীব্রতা এত বেশি ছিল যে, আহতদের কাছে যাওয়া যাচ্ছিল না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম