ঢাকা ৩০ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ব্রাজিলের হয়ে খেলা নিয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন কাজ শুরু ১৩ জেলায় ব্যাপক বজ্রবৃষ্টির আভাস, নৌবন্দরেও সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা ইতালির কোচ হিসেবে ফিরছেন রবার্তো মানচিনি শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বোয়ালখালী প্রেসক্লাবের দোয়া মাহফিল

#

০৩ জানুয়ারি, ২০২৬,  3:19 PM

news image

বোয়ালখালী প্রতিনিধি: রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বোয়ালখালী প্রেসক্লাবের আয়োজনে স্মরনসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (২ জানুয়ারি) বিকালে বোয়ালখালী প্রেসক্লাব কার্যালয়ে সভাপতি মো: সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে স্মরনসভা ও দোয়া মাহফিলে প্রধান আলোচক ছিলেন, বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি লোকমান চৌধুরী।  বোয়ালখালী প্রেসক্লাবের সাধারন সম্পাদক ইয়াছিন চৌধুরী,র সঞ্চালনায়   দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন,  প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য অধীর বড়ুয়া,এমরান চৌধুরী,  সাংগঠনিক সম্পাদক সৈয়দ মো: নজরুল ইসলাম, অর্থ সম্পাদক প্রভাষ চক্রবর্তী, দপ্তর সম্পাদক এস,এম নাঈম উদ্দিন, তৌহিদুর রহমান, খোরশেদ আলম, শাহা আলম বাবলু।  এসময় উপস্থিত ছিলেন, আবদুল মতিন চৌধুরী রিপন, সুমন চক্রবর্তী, মুনির চৌধুরী, তাজুল ইসলাম, শাহেদ হোসেন ছোটন, এম,আর তাওহীদ, বিপ্লব দাশ প্রমূখ। দোয়া মাহফিলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ, জাতি ও গণতন্ত্রের কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করেন জলিল ভান্ডার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা বদিউল আলম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম