ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, প্রিন্সিপাল গ্রেপ্তার ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার বর্জ্য অপসারন জনগণের অর্থ পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরা: শিক্ষামন্ত্রী হাদি হত্যা মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদন ২৮ জুন জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার ফ্যাসিস্ট আমলের লুটপাটে ভেঙে পড়া স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

বেগমগঞ্জে ছুরিকাঘাতে তরুণকে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

০৮ জানুয়ারি, ২০২৪,  3:25 PM

news image

নোয়াখালীর বেগমগঞ্জে ইসমাইল হোসেন আসিফ (২২) নামের এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। হত্যাকারীরা আসিফের ঘাড় কেটে হত্যা করার পর তার ব্যবহৃত মোবাইলটি নিয়ে যায়। সোমবার (৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাজী ইসলাম মিস্ত্রি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আসিফ উপজেলার হাজীপুর ইউনিয়নের সৈয়দ আলী পাটোয়ারী বাড়ির জয়নাল আবদীনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, একলাশপুর ইউনিয়নের হাজী ইসলাম মিস্ত্রি বাড়ির একটি ঘরে প্রায় সময় বসে চার বন্ধুসহ আড্ডা দিতো আসিফ। এখানে বসে তারা নেশা করতো বলেও অভিযোগ করছে স্থানীয়রা।

অন্যদিনের মতো সোমবার সকালেও তারা একসঙ্গে ওই ঘরে এসে মিলিত হয়। এর কিছুক্ষণ পর ওই ঘর থেকে চিৎকার দিয়ে বের হয়ে ঘরের সামনে এসে রক্তাক্ত অবস্থায় পড়েন আসিফ। ওই সময় ঘরের ভিতরে থাকা তার চার বন্ধু বের হয়ে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থলেই সে মারা যায়। নিহত আসিফের বড় বোন কুলসুম আক্তার অভিযোগ করে বলেন, আসিফ তার বন্ধু সৈকতসহ এলাকায় আড্ডা দিতো। তার ধারণা, আসিফের হাতের মূল্যবান মোবাইল ফোনটি নিতে তার বন্ধুরা তাকে হত্যা করেছে। এ ঘটনার বিচার দাবি করেছেন তিনি। বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, যে নিহত হয়েছে এবং ওই ঘরটিতে যারা থাকতো; তারা সবাই পূর্বপরিচিত বলে আমরা প্রাথমিকভাবে জেনেছি। ধারালো ছুরি দিয়ে হত্যাকারীরা আসিফের ঘাড় কেটে দিয়েছে এবং রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম