ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

বেইলি রোডে আগুনে ভিকারুননিসার শিক্ষিকার মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

০১ মার্চ, ২০২৪,  7:48 AM

news image

রাজধানীর বেইলি রোডে লাগা আগুনে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা শাহনাজ পারভীন নিহত হয়েছেন। শুক্রবার (১ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শাহনাজ পারভীনের মরদেহ শনাক্ত করেন রিফাত নামের এক যুবক।সাংবাদিকদের রিফাত জানান, তার ছোট বোন ভিকারুননিসা নূন স্কুলে দশম শ্রেণির শিক্ষার্থী। তার বোন শিক্ষিকা শাহনাজ পারভীনকে চিনতে পেরেছে। শাহনাজ পারভীন ইংরেজি বিষয়ের শিক্ষক। তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজেরে (ঢামেক) মর্গে রয়েছে। প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটে রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টের ভবনে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের মোট ১৩টি ইউনিট। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আগুনের ঘটনায় পর্যন্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম