ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা ঈদে মিলাদুন্নবীর ছুটি পাবেন না যারা আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ হাইতিতে সশস্ত্র গ্যাংয়ের হামলায় নিহত অন্তত ৪৭

বৃষ্টির দিনে পায়ের যত্ন

#

লাইফস্টাইল ডেস্ক

১৭ সেপ্টেম্বর, ২০২৫,  11:04 AM

news image

বর্ষার দিনে অসুখবিসুখের মাত্রা বৃদ্ধি পায়, সেইসঙ্গে বৃষ্টিতে ভিজে ক্ষতিগ্রস্ত হয় পা। কাদামাখা রাস্তায় হেঁটে অনেকটা নাজুক হয়ে ওঠে পায়ের ত্বক ও নখ। এসময় তাই পায়ের একটু বাড়তি যত্ন প্রয়োজন। রূপবিশেষজ্ঞরা বলছেন, পায়ের চামড়া শরীরের অন্য অংশের চেয়ে বেশি পুরু। তাই এর যত্নও বেশিও প্রয়োজন। নিয়মিত কিছু কাজ করলেই পায়ের সৌন্দর্য অটুট থাকে বলে মনে করেন ত্বক বিশেষজ্ঞরা। পায়ের নখ সব সময় ছোট রাখতে হবে। একটি পরিষ্কার টুথব্রাশ দিয়ে পায়ের নখ শ্যাম্পু পানিতে ঘষুন। পায়ে মৃত কোষ থাকলে তা ব্রাশ দিয়ে ঘষে ফেলে দিন। একটি পাত্রে এক মগ কুসুম গরম পানি নিয়ে তাতে ১ চামচ গোলাপ জল, লেবুর রস ও নারকেল তেল ভালো করে মিশিয়ে নিন। ফুলের পাপড়ি থাকলে পানিতে দিয়ে দিন। এবার সে পাত্রে পা ডুবিয়ে রাখুন। এবার পরিষ্কার তোয়ালে দিয়ে পা মুছে নিন। প্রাকৃতিকভাবে পায়ের যত্ন নিতে ব্যবহার করতে পারেন অ্যালোভেরা সমৃদ্ধ নারিকেল তেল ও অলিভ ওয়েল। রাতে ঘুমাতে যাওয়ার আগে পায়ে এ দুই ধরনের তেল পায়ে কয়েক মিনিট মালিশ করুন। সারা রাত রেখে সকালে ঘুম থেকে উঠেই পার্থক্য টের পাবেন। এসব ধাপ নিয়মিত মেনে চললে আপনি সহজেই পেতে পারেন সুন্দর তুলতুলে নরম পা। এমন যত্নে পায়ের বিভিন্ন সমস্যারও সমাধান হতে পারে। যেমন পায়ের গোড়ালি ফাটা, পায়ে দুর্গদ্ধ, ব্যাকটেরিয়া সংক্রমণ, পা শুষ্ক হয়ে যাওয়া ইত্যাদি। তাই আজ থেকেই পায়ের যত্ন নিন, সুস্থ থাকুন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম