ঢাকা ১১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বর্ণসহ কোটি টাকার চোরাচালান জব্দ, এপিবিএন-এর এক মাসে ৬৫৫ হারানো মোবাইল উদ্ধার রমজানে তেল-চিনি-খেজুরসহ ১০ পণ্যের দাম নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায় গাজীপুরের সফিপুরে একসঙ্গে নিহত ৩ কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

বুস্টার ডোজ: ফাইজারের পরিবর্তে মডার্নার টিকা দেওয়ার নির্দেশনা

#

স্বাস্থ্য ডেস্ক

১৩ জানুয়ারি, ২০২২,  4:42 PM

news image

করোনাভাইরাসের বুস্টার ডোজের ক্ষেত্রে ফাইজারের পরিবর্তে মডার্নার টিকা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির এক নির্দেশনায় এ কথা বলা হয়। নির্দেশনায় বলা হয়েছে, আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কোভিড-১৯ ভ্যাকসিনেশনের কার্যক্রমে দেশের সকল পর্যায়ে ভ্যাকসিন প্রাপ্তি সাপেক্ষে তৃতীয় ডোজ/বুস্টার ডোজ হিসেবে ফাইজারের পরিবর্তে মডার্নার কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানের জন্য নির্দেশনা প্রদান করা হলো।

এক্ষেত্রে ফাইজার ভ্যাকসিন শুধু স্কুল ও কলেজগামী শিক্ষার্থীদের (১২-১৭ পূর্ণ বছর বয়সী) উভয় ডোজ এবং যারা প্রথম ডোজ হিসেবে ফাইজার ভ্যাকসিন গ্রহণ করেছেন তাদের জন্য দ্বিতীয় ডোজ সংরক্ষণের বিষয়ে নির্দেশনাক্রমে অনুরোধ করা হলো। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের অনুমোদনক্রমে এ চিঠি পাঠানো হয়েছে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম